1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বঙ্গবন্ধুর সমাধিতে ডিএমপি'র নবনিযুক্ত পুলিশ কমিশনারের শ্রদ্ধা - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
‘সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন’ ফাঁকতালে বহু লোক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন: স্পিকার বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ কুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪ গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সুষ্ঠুভাবে সম্পন্ন “মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে”

বঙ্গবন্ধুর সমাধিতে ডিএমপি’র নবনিযুক্ত পুলিশ কমিশনারের শ্রদ্ধা

  • Update Time : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ২৬৫ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) -এর নবনিযুক্ত কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার) পিপিএম।

রোববার (৩০ অক্টোবর) টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার বৃন্দ, যুগ্ম কমিশনার, ডেপুটি কমিশনার, পুলিশ সুপারগণ, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ, সম্মানিত জনপ্রতিনিধিবৃন্দ এবং জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তিনি ‘৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সহ মহান মুক্তিযুদ্ধে নিহত ৩০ লাখ শহীদের রুহের মাহফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এরপর ডিএমপি পুলিশ কমিশনার বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে তাতে স্বাক্ষর করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন শেষে সম্মানিত কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ জনাব খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার) পিপিএম মহোদয় টুঙ্গিপাড়াস্থ বিজয় রেস্ট হাউজে পৌঁছালে সেখানে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান গোপালগঞ্জ পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম মহোদয়। এসময় জেলার অন্যান্য ইউনিট এবং সংগঠন এর পক্ষ থেকেও ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএমকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION