1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিদায়ী ডিএমপি কমিশনারকে আইজিপির সংবর্ধনা - Bangladesh Khabor
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে ৪ সমঝোতা স্মারক সই গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন সোনারগাঁয়ে সিনহা স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও ৩০ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক সুন্দরগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে নিভে গেল দুটি শিশুর প্রাণ, শোকে স্তব্ধ গ্রাম

বিদায়ী ডিএমপি কমিশনারকে আইজিপির সংবর্ধনা

  • Update Time : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ৩৬১ জন পঠিত

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম (বার), পিপিএম মহোদয় বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকালে বিদায়ী ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা প্রদান করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ তার বক্তব্যে, বিদায়ী ডিএমপি কমিশনার একজন পেশাদার পুলিশ কর্মকর্তা হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে চমৎকারভাবে‌ বর্ণাঢ্য চাকরি জীবন সম্পন্ন করেছেন বলে মন্তব্য করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান বিপিএম (বার), স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মনিরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম (বার), ডিআইজি (অপারেশনস) মো. হায়দার আলী খান, অতিরিক্ত ডিআইজি (আরঅ্যান্ডসিপি-১) মো. নাসিরুল ইসলাম, এআইজি (পিএমআইএস) মো. আশরাফুজ্জামান বক্তব্য দেন।

বক্তারা বিদায়ী কমিশনারকে একজন পেশাদার ও আলোকিত কর্মকর্তা আখ্যা দিয়ে তাঁর বর্ণিল কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপিগণ, পুলিশ হেডকোয়ার্টার্স এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বিপিএম (বার) গত বছরের ২৯ অক্টোবর অবসরে যাওয়ার কথা ছিল। সরকার তাঁর চাকরির মেয়াদ এক বছর বৃদ্ধি করায় তিনি আগামী ২৯ অক্টোবর ২০২২ অবসরে যাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION