1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাংলাদেশ সেনাবাহিনীকে ঘোড়া ও কুকুর উপহার দিল ভারতীয় সেনাবাহিনী  - Bangladesh Khabor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ডিসেম্বরে আ. লীগের ফেরার কোনো সুযোগ নেই: নাহিদ ইসলাম অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী কোটালীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়: খন্দকার মারুফ ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম কোটালীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি ও সহযোগী সংগঠনের র‍্যালি ও সমাবেশ বাউফলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ -২৭ (সিজন –২) -এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত চার দিন পর জাতীয় গ্রিডে সামিটের গ্যাস সরবরাহ শুরু ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ সেনাবাহিনীকে ঘোড়া ও কুকুর উপহার দিল ভারতীয় সেনাবাহিনী 

  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ৬৮১ জন পঠিত
বেনাপোল থেকে মোঃ আব্দুর রহিম, 
শুভেচ্ছা উপহার হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত ২০ টি ঘোড়া ও ১০টি কুকুর বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। বেনাপোল চেকপোস্ট দিয়ে এসব ঘোড়া ও কুকুর বাংলাদেশে আনা হয়েছে। উপহারস্বরূপ এই কুকুরগুলো দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১২ টার সময় ভারতের উত্তর প্রদেশের ১৭ পদাতিক সেনানিবাসের মেজর জেনারেল এন এস খুরুর বাংলাদেশ ৫৫ পদাতিক সেনাবাহিনীর মেজর জেনারেল হুমায়ুন কবিরের কাছে নো-ম্যান্সল্যান্ডে এসব ঘোড়া ও কুকুরগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। বিষয়টি নিশ্চিত করে সাভার ক্যান্টনমেন্টে থেকে আসা কর্নেল বেলায়েত হোসেন বলেন ভারতের উত্তর প্রদেশ সেনানিবাস থেকে ঘোড়া ও কুকুরগুলো প্রথমে কলকাতা সেনানিবাসে আনা হয়।
পরে মঙ্গলবার দুপুর ১২টার দিকে পেট্রাপোল বিএসএফ ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে হস্তান্তর করা হয়। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ৫০ টি ঘোড়া ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার হিসেবে দেবেন। তার প্রথম চালানের ২০ টি ঘোড়া আজ বাংলাদেশে আসল।ঘোড়া ও কুকুরগুলো সাভার ক্যান্টনমেন্ট নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION