1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সম্মান জানাতে উপহারের বদলে আমাকে বই বা গাছ দিন : শিক্ষামন্ত্রী - Bangladesh Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান গোপালগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোটালীপাড়ায় বিনামূল্যে চারা ও সার বিতরণ: ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিতরণ করবেন ফ্যামিলি কার্ড এমপিদের অফিসের জন্য উপজেলাপ্রতি বরাদ্দ ৬ লাখ হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার আক্কেলপুরে ইউনিয়ন বিএনপি সভাপতির কথিত মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য গাইবান্ধায় ডিস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলায় আহত দুই ভাই

সম্মান জানাতে উপহারের বদলে আমাকে বই বা গাছ দিন : শিক্ষামন্ত্রী

  • Update Time : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ৩২৮ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: সম্মান জানানোর জন্য কোনো উপহার নয়, বই বা গাছ দেওয়ার অনুরোধ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, আমাকে সম্মান জানানোর জন্য কোনো উপহার দেওয়ার দরকার নেই। যদি আমাকে কিছু দিতেই হয়— তাহলে আমাকে একটি বই দেবেন না হয় একটি ছোট গাছ দেবেন।

শুক্রবার (৭ অক্টোবর) রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে রেডিয়েন্ট বনসাই সোসাইটি আয়োজিত ‘১২তম বার্ষিক বনসাই প্রদর্শনী’ উদ্বোধনকালে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

ডা. দীপু মনি বলেন, জলবায়ু পরিবর্তনে ছয় ঋতুর ছন্দ হারিয়ে গেছে। তাই এই ছন্দ ফিরিয়ে আনতে পরিবেশ রক্ষায় অন্তত একটি গাছ লাগান। শিক্ষার্থীদের পছন্দ অনুযায়ী যেখানে খুশি সেখানে বছরে অন্তত একটি করে গাছ লাগানোরও আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি বলেন, পুরো বিশ্বে এই যে জলবায়ু পরিবর্তন, শীতটা ছোট হয়ে গেছে, বর্ষাটা এলোমেলো, আর গ্রীষ্মটা ভীষণ রকমভাবে চেপে বসেছে আমাদের ওপরে। এই জলবায়ু পরিবর্তন কারো জন্যই ভালো না। এর ফলে সারা পৃথিবীতে খাদ্য উৎপাদন ব্যাহত হবে, নানা ধরনের রোগ-বালাই হবে। আগে ঋতুর সঙ্গে যে ছন্দটা ছিল সেই ছন্দপতন ঘটছে। আমরা যেন আগের অবস্থায় ফিরে যেতে পারি, আর যেন ব্যাঘাত না ঘটে, খারাপ দিকে না যাই, এ জন্য গাছের যত্ন নিতে হবে। সবুজের বিস্তৃতি ঘটাতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION