1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ধর্ম নিরপেক্ষতা সমুন্নত রাখতে শেখ হাসিনাই ‘একমাত্র ভরসা’: ইন্ডিয়া টুডে - Bangladesh Khabor
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে ৪ সমঝোতা স্মারক সই গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন সোনারগাঁয়ে সিনহা স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও ৩০ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক সুন্দরগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে নিভে গেল দুটি শিশুর প্রাণ, শোকে স্তব্ধ গ্রাম

ধর্ম নিরপেক্ষতা সমুন্নত রাখতে শেখ হাসিনাই ‘একমাত্র ভরসা’: ইন্ডিয়া টুডে

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৬৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: ভারতের বহুল প্রচারিত ইংরেজি সাপ্তহিক ইন্ডিয়া টুডে’র এক নিবন্ধে বাংলাদেশ প্রতিষ্ঠার মূলমন্ত্র ধর্ম নিরপেক্ষতা সমুন্নত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘একমাত্র ভরসা’ উল্লেখ করে ’৭৫ এর ১৫ আগস্ট নৃশংস হত্যাকাণ্ডের মতো মর্মান্তিক ঘটনা থেকে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য বিরোধীদের সমালোচনা করা হয়েছে।

শেখ হাসিনার প্রদর্শিত কঠোর রাষ্ট্রনীতির প্রতি ইঙ্গিত করে নিবন্ধটিতে বলা হয়, বঙ্গবন্ধু পরিবারের মতো সন্ত্রাসের শিকারদের সর্বদা উগ্রবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য গণনা করা যেতে পারে।

খালেদা জিয়াসহ ’৭৫ পরবর্তী সরকারগুলোর রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় বিএনপি এবং বঙ্গবন্ধু পরিবারের খুনিদের মধ্যে একটি শক্তিশালী সংযোগের উল্লেখ করে, এই নিবন্ধে বিএনপি-জামায়াত জোটের সমালোচনা করা হয়।

ইন্ডিয়া টুডে’র ডিজিটাল বিভাগের নির্বাহী সম্পাদক দীপ হালদার তার সাম্প্রতিক বাংলাদেশ সফরের অভিজ্ঞতা বর্ণনা করে এই নিবন্ধে লিখেছেন, দেশটির হিন্দুদের জন্য শেখ হাসিনাই একমাত্র ভরসা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বুধবার প্রকাশিত নিবন্ধে বলা হয়, তৃণমূল পর্যায়ের হিন্দুদের সঙ্গে লেখকের আলোচনা এই বিষয়কে আরো বিস্তৃত ও স্পষ্ট করেছে।

ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুর বাসভবন পরিদর্শনের দিকে ইঙ্গিত করে ইন্ডিয়া টুডে’র ডিজিটাল বিভাগের নির্বাহী সম্পাদক দীপ হালদার লিখেছেন, আমি এই সত্য থেকে সান্ত্বনা পেয়েছি যে- আপনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই বাংলাদেশ কল্পনা করেছিলেন এবং গড়ে তুলেছিলেন। সেখানে গত বছর তাণ্ডব চালানো এমন মৌলবাদীদের জন্য কোনো স্থান ছিল না। আমার মনে আছে, কিভাবে আপনার পরিবার দেশকে ধর্মনিরপেক্ষ রাখার চেষ্টা করার জন্য এত বড় মূল্য দিয়েছে এবং কিভাবে আপনি, ম্যাডাম প্রধানমন্ত্রী, চার দশকে ১৯ বার হত্যা প্রচেষ্টা থেকে বেঁচে গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION