1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আমরা ধার করে ঘি খাই না: শেখ হাসিনা - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

আমরা ধার করে ঘি খাই না: শেখ হাসিনা

  • Update Time : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ৩৬৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আমরা কখনো ধার করে ঘি খাই না। বিদেশি ঋণ প্রসঙ্গে শেখ হাসিনা এ কথা বলেছেন।

তিনি বলেন, আমাদের যে ঋণ এটা এমন অবস্থা না যে কারো কাছে আমরা আটকা পড়ে যাবো। যেখান থেকে আমরা যা ঋণ নিচ্ছি সময় মতো তা পরিশোধ করে যাচ্ছি। সেটা আমরা খুব সর্তকতার সঙ্গে করছি।

মঙ্গলবার (৩০ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে লাভ নেই। মনে রাখবেন- বাংলাদেশ কোনো দিন শ্রীলঙ্কা হবে না, হতে পারে না। বাংলাদেশে শ্রীলঙ্কার পরিস্থিতি বিএনপির আমলেই হয়ে গেছে।

শেখ হাসিনা বলেন, ২০০১ থেকে ২০০৬- এ বিএনপি যখন ক্ষমতায় ছিল। দেশ ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের জন্য হাহাকার, পানির জন্য হাহাকার, মানুষের কর্মসংস্থান সমস্যা, তার ওপর জঙ্গীবাদ, সন্ত্রাস, গ্রেনেড হামলাসহ নানা সমস্যায় জর্জরিত ছিল দেশ।

তিনি আরও বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা, সারা বাংলাদেশে ৫০০ জায়গায় গ্রেনেড হামলা, আমাদের কিবরিয়া সাহেবকে হত্যা করা হলো। তখন তো সন্ত্রাস, জঙ্গীবাদ, দুর্নীতির কারণে দেশের অবস্থা খারাপ ছিল। অর্থনীতির অবস্থাও ভালো ছিল না। তখনই তো মানুষ রাস্তায় নামলো। মানুষ রাস্তায় নামতে বাধ্য হলো। ওখান থেকে আমরা বাংলাদেশকে উদ্ধার করে নিয়ে এসেছি।

সরকার প্রধান বলেন, আমাদের যে অর্থনৈতিক গতিশীলতা, সেটা যাতে অব্যাহত থাকে এবং অর্থনৈতিকভাবে আমাদের দেশটা যাতে এগিয়ে যায় অত্যন্ত সুপরিকল্পিতভাবেই সে কাজ আমরা করে যাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION