1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিএনপির রাজনীতি হলো ষড়যন্ত্র-চক্রান্ত-হত্যা: কাদের - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন “স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে” শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ পন্টুন থেকে পদ্মায় তলিয়ে গেছে বাস, ২ জনের লাশ উদ্ধার স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী প্রতারণার অভিযোগে টুঙ্গিপাড়া আ.লীগের প্রচার সম্পাদক গ্রেফতার বাস উল্টে নদীতে : ৪ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪৫ ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গোপালগঞ্জ বধ্যভূমির স্মৃতিস্তম্ভের বেদীতে শ্রদ্ধা নিবেদন কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

বিএনপির রাজনীতি হলো ষড়যন্ত্র-চক্রান্ত-হত্যা: কাদের

  • Update Time : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৩৫৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির রাজনীতিই হলো ষড়যন্ত্র, চক্রান্ত, হত্যা, ক্যু এবং সন্ত্রাসের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখল করা। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওবায়দুল কাদের এ কথা বলেন।

বিএনপি সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে একটি সাংবিধানিক এবং গণতান্ত্রিক সরকারকে উৎখাতের জন্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এরই ধারাবাহিকতায় সারাদেশে আন্দোলনের নামে বিএনপি সশস্ত্র মহড়া দিয়ে যাচ্ছে।

তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দলের নেতাকর্মীদের ধৈর্য ধারণ ও গণতান্ত্রিক ঔদার্য নিয়ে সহনশীল আচরণ করার নির্দেশনা প্রদান করেছেন। এই সুযোগে বিএনপি তাদের সন্ত্রাসী বাহিনী মাঠে নামিয়ে ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে রাজনৈতিক ফয়দা লোটার অপতৎপরতা চালাচ্ছে।

অন্ধকারের অপশক্তি বিএনপি সরকারে থাকা অবস্থায় যেমন রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সন্ত্রাস ও জঙ্গিবাদের সৃষ্টি করেছিল, তেমনি বিরোধী দলে থেকে আগুন সন্ত্রাসের মাধ্যমে নিরীহ মানুষ হত্যা করেছে। দেশের উন্নয়ন অগ্রগতি ও শান্তি-শৃঙ্খলা বিনষ্টের ষড়যন্ত্রে মেতে উঠেছে বলে মন্তব্য করেন কাদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION