1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আইভির সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

আইভির সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা

  • Update Time : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ৪১১ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আইভি রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ।

বুধবার (২৪ আগস্ট) সকালে বনানী কবরস্থানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলটির নেতারা এ শ্রদ্ধা জানান।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বাহাউদ্দীন নাছিম, আহমদ হোসেন, আব্দুস সোবহান গোলাপ, ইঞ্জিনিয়ার আবদুস সবুর, মেহের আফরোজ চুমকি, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আবদুল আউয়াল শামীম প্রমুখ।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।

২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী জনসভায় ভয়াবহ গ্রেনেড হামলায় গুরুতর আহত হন আইভি রহমান। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনদিন মৃত্যুর সঙ্গে লড়ে ২৪ আগস্ট মারা যান প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী।

আইভি রহমান ১৯৪৪ সালের ৭ জুলাই ভৈরব শহরের চণ্ডীব এলাকার এক সভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম জেবুন্নাহার আইভি। ১৯৫৮ জিল্লুর রহমানের সঙ্গে বিয়ে হলে নামের সঙ্গে রহমান যুক্ত হয়। তিনি ১৯৬০ সালে বাংলাবাজার স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৬৯ সালে ইডেন মহিলা কলেজ থেকে স্নাতক করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION