1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
চকবাজারে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক - Bangladesh Khabor
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে ৪ সমঝোতা স্মারক সই গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন সোনারগাঁয়ে সিনহা স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও ৩০ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক সুন্দরগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে নিভে গেল দুটি শিশুর প্রাণ, শোকে স্তব্ধ গ্রাম

চকবাজারে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

  • Update Time : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৩৮১ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: রাজধানীর পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৫ আগস্ট) প্রধানমন্ত্রী এক শোক বার্তায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এসময় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

এর আগে সোমবার দুপুর ১২টার দিকে চকবাজারের দেবীদাসলেন এলাকায় প্লাস্টিক কারখানা ও গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় সোয়া দুই ঘণ্টার চেষ্টায় দুপুর ২টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

এরপর ওই ভবন থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহতরা হলেন— হবিগঞ্জের লাখাই উপজেলার রাকেশ সরকারের ছেলে স্বপন সরকার (১৯), শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার দক্ষিণ বড় কাসমা এলাকার আবুল কালাম সরদারের ছেলে ওসমান (২৫), বরিশালের মুলাদী উপজেলার টুমচর এলাকার মৃত আলম সরদারের ছেলে বিল্লাল (৩৫), একই বিভাগের হিজলা উপজেলার শংকরপাশা এলাকার মো. মোস্তফা ছেলে মোতালেব (১৬), কুমিল্লার চান্দিনা উপজেলার তিতচর এলাকার মিজানের ছেলে মো. শরীফ (১৬) ও মাদারীপুরের কালকিনি উপজেলার দক্ষিণ আকাল বরিশ এলাকার সাত্তার হিলালুর ছেলে রুবেল (২৮)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION