1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
২০৪১ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে: পলক - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

২০৪১ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে: পলক

  • Update Time : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ৫৭৭ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, ২০৪১ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে। সে লক্ষে বাংলাদেশকে শোষনমুক্ত সুশাসন এবং উন্নত বাংলাদেশ গড়ার লক্ষে সরকার আন্তরিকভাবে কাজ করে চলেছেন।

মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে সিংড়ায় জাতীয় আদিবাসী পরিষদ ও এনএনএমসির আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে এক মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী পলক বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার মুজিববর্ষ উপলক্ষে সারাদেশে গৃহহীনদের ঘর করে দিচ্ছেন। সিংড়া উপজেলায় ২০৯০ টি গৃহহীন পরিবার ঘর পেয়েছে। আদিবাসী সম্প্রদায়ের ২০টি পরিবারও ঘর পেয়েছে। সরকার তাদের জন্য কাজ করছে। আদিবাসীদের উচ্চ শিক্ষার জন্য উপবৃত্তির ব্যবস্থা করে দিয়েছেন। আদিবাসীদের যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থান হচ্ছে। প্রযুক্তির দিক দিয়ে আদিবাসীদের এগিয়ে আসতে হবে। আইসিটি বিভাগ তাদের প্রয়োজনীয় ব্যবস্থা করবে। তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।

পলক আরও বলেন, বঙ্গবন্ধু এমন বাংলাদেশ চেয়েছিলেন যেখানে বৈষম্য থাকবে না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্যাতিত মানুষের জন্য আন্দোলন করে গেছেন। দেশের প্রত্যকটি নাগরিকদের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু কাজ করে গেছেন। বঙ্গবন্ধু মানুষের জন্য স্বপ্ন দেখতেন। সোনার বাংলা গড়ার জন্য উদগ্রীব ছিলেন। তাঁর সেই স্বপ্নকে হত্যা করতে চেয়েছিলেন ঘাতকরা। কিন্তু তাঁর চেতনা ও আদর্শকে হত্যা করতে পারিনি।

জাতীয় আদিবাসী পরিষদের সিংড়া উপজেলা শাখার সভাপতি পরিতোষ চন্দ্র উরাও এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, নিউ গভঃ ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ জার্জিস কাদির বাবু, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, আদিবাসী নেতা নবীন চন্দ্র, নিরন্জন কুমার ও সাংবাদিক এমরান আলী রানা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION