1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
র‍্যাবের দুঃসাহস ও সাফল্যের কারণেই সুন্দরবন দস্যুমুক্ত: আইজিপি - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারত ও আ. লীগের সঙ্গে সমঝোতাকারীদের বয়কট করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী কোটালীপাড়ায় বিনামুল্যে ৫৮ জেলে পেল বকনা বাছুর ভারতের কাছে জ্বালানি চেয়ে বাংলাদেশের চিঠি মন্ত্রী ও সংসদ সদস্যদের সতর্ক করে যা বললেন প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুম প্রায় শূন্যের কোঠায় নিয়ে এসেছি: আইনমন্ত্রী ই-হেলথ কার্ড চালুর সম্ভাব্য সময় জানালেন স্বাস্থ্যমন্ত্রী মুকসুদপুরে মধুমতি কন্ঠ পরিবারের পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ  ভারত থেকে আসছে ৫ হাজার টন ডিজেল জ্বালানিতে সংকট নেই, তাই দাম বাড়ানোর সিদ্ধান্তও নেই: প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় সরকারি জমিতে মন্দির নির্মাণ, ইউএনও’র কাছে লিখিত অভিযোগের পরও বন্ধ হয়নি কাজ

র‍্যাবের দুঃসাহস ও সাফল্যের কারণেই সুন্দরবন দস্যুমুক্ত: আইজিপি

  • Update Time : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৩০৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ জানিয়েছেন, র‍্যাব দেশের অভ্যন্তরীণ সন্ত্রাস দমনে গঠিত একটি চৌকস বাহিনী। দেড় যুগ ধরে এই বাহিনী অত্যন্ত দক্ষতা ও সাহসিকতার সঙ্গে জঙ্গি, চরমপন্থি, সন্ত্রাস, মাদক চোরাচালান ও অপহরণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড সাফল্যের সঙ্গে নিয়ন্ত্রণ করে আসছে। র‍্যাবের দুঃসাহসিক অভিযান ও সাফল্যের কারণে সুন্দরবন দস্যুমুক্ত হয়েছে।

শুক্রবার কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে দীপংকর দীপন পরিচালিত ‌‘অপারেশন সুন্দরবন’ সিনেমার ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, র‍্যাবের অনেক অনেক সাফল্যের মধ্যে অন্যতম বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনকে দস্যুমুক্ত করা। র‍্যাব সদস্যরা জীবন বাজি রেখে মানুষের পাশে থাকতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন, সুন্দরবন অভিযানে এটাই প্রতীয়মান হয়েছে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সুন্দরবনকে দস্যুমুক্ত করেছি। সুন্দরবনে সুষ্ঠু ও শান্তির পরিবেশ ফিরিয়ে আনা হয়েছে।

‘অপারেশন সুন্দরবন’ পরিচালনা করেছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নির্মাতা দীপংকর দীপন। তিনি বলেন, আমি গোটা সিনেমায় র‍্যাবর শক্তি, সামর্থ্য ও অর্জনের কথা তুলে আনতে চেয়েছি।

এ সময় উপস্থিত ছিলেন- ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার অভিনয়শিল্পী রিয়াজ, সিয়াম, নুসরাত ফারিয়া, রোশান, দর্শনা, মনোজ প্রামাণিক, রাইসুল ইসলাম আসাদ প্রমুখ।

দেশের প্রথম ওয়াইল্ড লাইফ অ্যাকশন থ্রিলার সিনেমা হতে যাচ্ছে ‘অপারেশন সুন্দরবন’। এর মাধ্যমে জানা যাবে, র‍্যাব কীভাবে সুন্দরবনকে দস্যুমুক্ত করেছে। জেলেরা কীভাবে দস্যুদের কবলে পড়ে এবং সাধারণ মানুষ কীভাবে দস্যু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION