1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দেশের মানুষের কল্যাণে কাজ করছে সরকার : বিমান প্রতিমন্ত্রী - Bangladesh Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি সুন্দরগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী : মাহদী আমিন বিমানখাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে: মন্ত্রী অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের মানুষের কল্যাণে কাজ করছে সরকার : বিমান প্রতিমন্ত্রী

  • Update Time : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৩৩৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে। জনগণের টাকা যাতে জনগণের কল্যাণেই ব্যয় হয়, সরকার সেটা নিশ্চিত করেছে।

শনিবার (৩০ জুলাই) হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ক্যান্সার, কিডনি ডিজিজ, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোকে প্যারালাইজড ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ২২ রোগীর মধ্যে ৫০ হাজার টাকা করে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার শেখ মইনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলা আওয়ামী লীগের নেতারা বক্তব্য রাখেন।

মাহবুব আলী বলেন, আমরা আগে শুনতাম উন্নত দেশে বিভিন্ন ধরনের ভাতা দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দেশেও এই ব্যবস্থা চালু করেছেন।

তিনি বলেন, যতদিন যাচ্ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় এই ভাতার পরিমাণ ততই বাড়ছে। প্রধানমন্ত্রী দেশের অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে এই কাজ করছেন। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো ও সাহস যোগানো সবচেয়ে বড় কাজ।
প্রতিমন্ত্রী বলেন, আজকে যারা সরকারি সহায়তার চেক পেয়েছেন, তারা জানবেন আপনার দুঃখ ও কষ্টের কথা সরকার ভেবেছে। সরকার আপনার পাশে আছে। সময়ের সঙ্গে সঙ্গে এই ভাতার পরিমাণ আরো বাড়ানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION