1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ডিএনসিসির ৫ হাজার ৪৮ কোটি টাকার বাজেট অনুমোদন - Bangladesh Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি সুন্দরগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী : মাহদী আমিন বিমানখাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে: মন্ত্রী অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

ডিএনসিসির ৫ হাজার ৪৮ কোটি টাকার বাজেট অনুমোদন

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ৩৩৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২০২২-২৩ অর্থবছরের ৫ হাজার ৪৮ কোটি টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) রাজধানীর গুলশান-২ নগরভবনের হলরুমে পরিষদের ১৫তম করপোরেশন সভায় (বাজেট সভা) সর্বসম্মতভাবে এ বাজেট অনুমোদন দেওয়া হয়। সভায় ২০২১-২২ অর্থবছরের সংশোধিত বাজেটও অনুমোদন দেওয়া হয় ।

২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রসঙ্গে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, পুরো বিশ্ব বর্তমানে তিন সি’র (কোভিড, কনফ্লিক্ট এবং ক্লাইমেট চেঞ্জ) জন্য টালমাটাল অবস্থায় রয়েছে। এই তিন ‘সি’ আমাদের দেশের জন্যও চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে আমরা এই চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাচ্ছি। বৈশ্বিক মহামারি করোনা, সংঘর্ষ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করে ঢাকা উত্তর সিটি করপোরেশন গত ২০২১-২২ অর্থবছরে প্রায় ৮শ কোটি টাকা রাজস্ব আদায় করেছে।

ডিএনসিসি মেয়র বলেন, বর্তমান পরিস্থিতিতে ডিএনসিসির ২০২২-২৩ অর্থবছরের গৃহীত বাজেট বাস্তবায়নের জন্য সবাইকে কাজ করতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মিতব্যয়ী হতে হবে, অপ্রয়োজনীয় ব্যয় কমাতে হবে। এ, বি, সি ক্যাটেগরি অনুযায়ী প্রকল্প নিতে হবে।

ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলাম, ডিএনসিসির কাউন্সিলরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION