1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আরও এক বছরের জন্য ডি-৮ সভাপতির দায়িত্বে বাংলাদেশ - Bangladesh Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি সুন্দরগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী : মাহদী আমিন বিমানখাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে: মন্ত্রী অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আরও এক বছরের জন্য ডি-৮ সভাপতির দায়িত্বে বাংলাদেশ

  • Update Time : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ৩২৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: আটটি মুসলিম রাষ্ট্রের সংগঠন ডি-৮ এর সভাপতি হিসেবে আরও এক বছরের জন্য দায়িত্ব পেয়েছে বাংলাদেশ। মূলত, জোট সদস্য মিশরের অনুরোধে আরও এক বছরের জন্য সভাপতি পদে থাকতে রাজি হয়েছে ঢাকা।

বুধবার (২৭ জুলাই) ঢাকায় অনুষ্ঠিত ডি-৮ মন্ত্রী পর্যায়ের সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ড. মোমেন বলেন, আজ আমাদের চেয়ারম্যানশিপ চলে যাওয়ার কথা ছিল। পরে মিশরের হওয়ার কথা ছিল। কিন্তু মিশর আমাদের অনুরোধ করেছে। তাদের দেশে এ বছর জলবায়ুবিষয়ক কপ-২৭ সম্মেলন নভেম্বরে অনুষ্ঠিত হবে, এজন্য তারা অসম্ভব ব্যস্ত। সে কারণে তারা আমাদের অনুরোধ করেছে, যাতে আমরা আরেক বছর ডি-৮ এর নেতৃত্বে থাকি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের কোনো আপত্তি নেই। অন্য দেশগুলোও এটা সমর্থন করেছে যে, আমরা আরেক বছরের জন্য ডি-৮ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করব।

এ সময় ড. মোমেন জানান, সম্মেলনে আজারবাইজান সদস্যপদের জন্য আবেদন করেছে। তাদের নেওয়ার বিষয়ে সদস্য রাষ্ট্রগুলোর কোনো আপত্তি তোলেনি। এ নিয়ে পরে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সকালে গণভবন থেকে ভার্চুয়ালি ২০তম ডি–৮ মন্ত্রী পর্যায়ের সম্মেলনের উদ্ধোধন করেন সংগঠনের বর্তমান সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ডি-৮ অর্থনৈতিক সহযোগিতার জন্য আটটি উন্নয়নশীল মুসলিম-প্রধান দেশ বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্কের সমন্বয়ে গঠিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION