1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিদ্যমান আইন আধুনিকায়নের আহ্বান রাষ্ট্রপতির - Bangladesh Khabor
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে ৪ সমঝোতা স্মারক সই গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন সোনারগাঁয়ে সিনহা স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও ৩০ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক সুন্দরগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে নিভে গেল দুটি শিশুর প্রাণ, শোকে স্তব্ধ গ্রাম

বিদ্যমান আইন আধুনিকায়নের আহ্বান রাষ্ট্রপতির

  • Update Time : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ৩৮৯ জন পঠিত

নিজস্ব প্রতিবেদক: দেশে বিদ্যমান আইন-কানুন আধুনিকায়ন ও উপযোগী করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আইন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সোমবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে কমিশনের চার সদস্যের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাতের সময় এ আহ্বান জানান তিনি।

মো. আবদুল হামিদ বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় যুগোপযোগী আইনের পাশাপাশি আইনের নিরপেক্ষ প্রয়োগও সমানভাবে গুরুত্বপূর্ণ।

সাক্ষাতের সময় কমিশন কর্তৃক প্রকাশিত ‘অভিঘাত প্রক্রিয়ায় বাংলাদেশ সংবিধান’ এবং ‘জার্নি অব দ্য কনস্টিটিউশন অব বাংলাদেশ’ শীর্ষক দুটি গ্রন্থ রাষ্ট্রপতিকে উপহার দেওয়া হয়।

এ সময় আইন কমিশনের সদস্য বিচারপতি এটিএম ফজলে কবীর অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। এছাড়া রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION