1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আরও এক হাজির মৃত্যু, দেশে ফিরেছেন ৪৩৩২ জন - Bangladesh Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি সুন্দরগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী : মাহদী আমিন বিমানখাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে: মন্ত্রী অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আরও এক হাজির মৃত্যু, দেশে ফিরেছেন ৪৩৩২ জন

  • Update Time : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৩০৫ জন পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক: হজ শেষে সৌদি আরব থেকে ৪ হাজার ৩৩২ হাজি দেশে ফিরেছেন। অন্যদিকে, সৌদিতে আরও একজন হাজি মারা গেছেন। শনিবার (১৬ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক থেকে এসব তথ্য পাওয়া গেছে।

গত বৃহস্পতিবার (১৪ জুলাই) ঢাকা জেলার ফারজিন সুলতানা (৪০) পবিত্র মদিনায় মৃত্যুবরণ করেন। তার পাসপোর্ট নম্বর- BW0389830।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। গত ৫ জুন-৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ)। বৃহস্পতিবার থেকে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হয়।

আইটি হেল্পডেস্ক জানিয়েছে, দুদিনে মোট ৪ হাজার ৩৩২ জন হাজি দেশে ফিরেছেন। মোট ফিরতি ফ্লাইটের সংখ্যা ১২টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাঁচটি, সৌদিয়ার ছয়টি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের একটি ফ্লাইট রয়েছে। ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৪ আগস্ট।

এদিকে, সৌদি আরবে সর্বমোট ২০ হজযাত্রী-হাজি মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে পুরুষ ১৪ জন ও মহিলা ৬ জন । মক্কায় ১৬, মদিনায় ৩ ও জেদ্দায় একজন মারা যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION