1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঢাকায় কুরবানির ৩০ হাজার টন বর্জ্য অপসারণ - Bangladesh Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি সুন্দরগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী : মাহদী আমিন বিমানখাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে: মন্ত্রী অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকায় কুরবানির ৩০ হাজার টন বর্জ্য অপসারণ

  • Update Time : সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ৩৭০ জন পঠিত

ডেস্ক রিপোর্টঃ ঢাকার দুই সিটি করপোরেশন উত্তর ও দক্ষিণে কুরবানির দিনে নির্ধারিত সময়ের মধ্যেই শতভাগ বর্জ্য অপসারণে দাবি করা হয়েছে।তারা জানিয়েছে, সোমবার দুপুর পর্যন্ত জবাই করা পশু এবং হাট এলাকায় তৈরি হওয়া প্রায় ৩০ হাজার মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে।

এবার ঈদের দিনে বর্জ্য অপসারণে ঢাকা উত্তর ১২ ঘণ্টা আর দক্ষিণ সিটি ২৪ ঘণ্টা সময়ের লক্ষ্য নির্ধারণ করেছিল।রোববার দুপুর ২টায় শুরু হওয়া এ কার্যক্রম ঢাকা উত্তরে শেষ হয় রাত ১২টার দিকে, আর দক্ষিণে শেষ হয় রাত সোয়া ১টার দিকে।

সোমবার দুপুরে নগর ভবনে সংবাদ সম্মেলনে ঢাকা উত্তরের মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘আমরা চেষ্টা করেছি ঈদের পরদিন যাতে মানুষ সুন্দর পরিবেশ পায়। অনেকে বলেছেন, স্যার ২৪ ঘণ্টার সময় নেন।আমি বলেছিলাম না।’

তিনি বলেন, ‘ইচ্ছা থাকলে যে উপায় হয়, তার প্রমাণ ১২ ঘণ্টার আগেই আমরা শতভাগ বর্জ্য অপসারণ করতে পেরেছি। এজন্য আমি নগরবাসী, কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানাই।’

ঢাকা উত্তর সিটির নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, গত শনিবার সকাল ১১টা থেকে সোমবার সকাল ১১টা পর্যন্ত ৭২ ঘণ্টায় মোট ১৯ হাজার ২২৩ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাসের জানান, ৯ জুলাই রাত ১১টা থেকে সোমবার বিকাল সোয়া ৩টা পর্যন্ত ৪০ ঘণ্টায় দক্ষিণ সিটি এলাকা থেকে ১০ হাজার ৫০৪ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION