1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ট্রেনের শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে ঘরমুখো মানুষ - Bangladesh Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি সুন্দরগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী : মাহদী আমিন বিমানখাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে: মন্ত্রী অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

ট্রেনের শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে ঘরমুখো মানুষ

  • Update Time : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ৩২৮ জন পঠিত

নিজস্ব প্রতিবেদক: কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের শিডিউল বিপর্যয়ে নাকাল ঘরমুখো মানুষ। নির্ধারিত সময় থেকে ৩০ মিনিট পর, কোনো কোনোটা আবার ১ থেকে ৩ ঘণ্টা পরও কমলাপুর থেকে ছেড়েছে। এছাড়া শিডিউল বিপর্যয়ে পড়েছে উত্তরবঙ্গের প্রায় সবগুলো ট্রেন। এতে ভোগান্তিতে পড়েছে হাজারো ঘরমুখো মানুষ।

শুক্রবার (৮ জুলাই) সন্ধ্যায় খোঁজ নিয়ে জানা গেছে, সকাল থেকেই বেশ কয়েকটি ট্রেন‌ শিডিউল বিপর্যয়ে পড়ে। খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস সকাল আটটায় ছাড়ার কথা থাকলেও দশটায় দেওয়া হয় সম্ভাব্য সময়। রংপুর এক্সপ্রেস সকাল ৯টা ১০ মিনিটে ছাড়ার কথা থাকলেও কখন ছাড়বে তা জানানো হয়নি ট্রেন ছাড়ার সময়সূচিতে। রাজশাহীগামী সিল্ক সিটি দুপুর ২টা ৪৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটি সন্ধ্যা ছয়টায় ছাড়ার সম্ভাব্য সময়সূচি দেওয়া হয়।

খুলনাগামী চিত্রা এক্সপ্রেস সন্ধ্যা সাতটায় ছাড়ার কথা থাকলেও সেটি নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি। এদিকে পঞ্চগড় গ্রামে দ্রুতযান এক্সপ্রেস রাত আটটায় ছাড়ার কথা। কিন্তু ট্রেনটির সম্ভাব্য ছাড়ার সময় বলা হয় রাত তিনটায়। কুড়িগ্রাম এক্সপ্রেসের রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ছাড়ার নির্ধারিত সময় ছিল। কিন্তু সেই ট্রেনটি ও কখন আসবে তা জানাতে পারেনি রেল কর্তৃপক্ষ। এতে যাত্রীদের স্টেশনেই অপেক্ষা করতে হচ্ছে ১০ থেকে ১২ ঘন্টা। ফলে ঈদ যাত্রায় চরম ভোগান্তিতে পড়েছে ঘরমুখো মানুষ।

বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন মেহেদী হাসান। নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে বিকেল চারটায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে আসেন তিনি। এর আগে ১৩ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ট্রেনের অগ্রিম টিকিট কেটে শুক্রবার বিকেল চারটায় দিনাজপুরের পার্বতীপুরে বাড়ি যাওয়ার জন্য কমলাপুরে আসেন তিনি। কিন্তু রাত আটটার ট্রেন তিনটায় আসার কথা শুনে অনেকটা বিরক্তি প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION