1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শিবচরে পদ্মা সেতুর উদ্বোধনী সমাবেশে জনতার ঢল - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

শিবচরে পদ্মা সেতুর উদ্বোধনী সমাবেশে জনতার ঢল

  • Update Time : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ৪২৮ জন পঠিত

ভোর হতেই জনসভায় ছুটে আসা শুরু করেছে মানুষ। সভামঞ্চের উদ্দেশে ১০ থেকে ১৫ কিলোমিটার হেঁটে যাচ্ছেন সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিরা। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর ভাষণ শোনার জন্য শত কষ্ট উপেক্ষা করে অবিরাম এই অগ্রযাত্রা তাদের।

শনিবার (২৫ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে মাওয়া পয়েন্টে উদ্বোধনী ফলক উন্মোচনের পর দুপুরে মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়িতে আওয়ামী লীগের জনসভার যোগ দেবেন। জনসভায় যোগ দিয়ে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

পদ্মা সেতু চালু হওয়ায় ঢাকা শহরের সঙ্গে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার যোগাযোগ হবে। এতে ব্যাপক অগ্রগতি বয়ে আনবে জেলাগুলোয়। বিশেষ করে যোগাযোগের সরাসরি সুবিধা লাভ করবে সেসব জেলায়, সেখানে উৎসবের আমেজ বিরাজ করছে।

সরেজমিনে শনিবার দেখা যায়, ভোর থেকে বিশাল সমাবেশে দলে দলে যোগ দিচ্ছেন আওয়ামী লীগের নেতা-কর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ। জনসভার আয়োজন দেখতে পদ্মাপাড়ে ভিড় করছেন ওই অঞ্চলের আশপাশের মানুষ। অনেকে এসেছেন পরিবারসহ। সব বয়সী মানুষের উপস্থিতিতে আয়োজনকেন্দ্র ভরে উঠেছে কানায় কানায়।

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে সভামঞ্চে বিরাজ করছে সাজ সাজ রব। ফেস্টুন-ব্যানারে ছেয়ে গেছে পুরো মাদারীপুর। শিবচরের বিভিন্ন আঞ্চলিক সড়ক দিয়ে মিছিল-স্লোগানে উজ্জীবিত নেতা-কর্মীরা জনসভাস্থলের দিকে এগিয়ে যাচ্ছেন। লাল-সবুজ টি-শার্ট ও মাথায় ক্যাপ পরে হেঁটে, পিকআপ ভ্যান, ট্রাক ও বাসে ছুটছেন তারা।

সাতক্ষীরা থেকে আসা রফিকুল ইসলাম বলেন, শিবচরের কুতুবপুর থেকে চার কিলোমিটার দূরে হেঁটে যাচ্ছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধনী সভামঞ্চে। হেঁটে যেতে আপনার কষ্ট হচ্ছে না, এমন প্রশ্নে বলেন, এটা কষ্ট না। আমাদের জন্য আনন্দ। এখন আমাদের ঢাকা যেতে কষ্ট হবে না। অল্প সময়ের মধ্যে ঢাকা যেতে পারব।

সমাবেশে প্রায় ১০ লাখ মানুষ যোগ দেবে বলে জানিয়েছেন মাদারীপুরের জেলা প্রশাসক।

এদিকে অনুষ্ঠান উপলক্ষে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। অনুষ্ঠান মঞ্চপ্রাঙ্গণে ছয়টি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। পর্যবেক্ষণ করার রয়েছে দেড় শতাধিক সিসিটিভি ক্যামেরা। সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের বিভিন্ন ইউনিট এবং এসএসএফ সদস্যরা থাকবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION