1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
৫৪টি অভিন্ন নদীর যৌথ ব্যবস্থাপনায় বাংলাদেশের প্রস্তাবে সম্মত ভারত - Bangladesh Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি সুন্দরগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী : মাহদী আমিন বিমানখাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে: মন্ত্রী অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

৫৪টি অভিন্ন নদীর যৌথ ব্যবস্থাপনায় বাংলাদেশের প্রস্তাবে সম্মত ভারত

  • Update Time : সোমবার, ২০ জুন, ২০২২
  • ২৬৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: অভিন্ন নদীর যৌথ ব্যবস্থাপনা, পানি বণ্টন, সাইবার সিকিউরিটি, জ্বালানি, কৃষি ও খাদ্য নিরাপত্তার মতো ইস্যুগুলোয় সহযোগিতামূলক সম্পর্ক জোরদারে সম্মত হলো বাংলাদেশ ও ভারত। রোববার (১৯ জুন) নয়াদিল্লিতে ৭ম যৌথ পরামর্শক কমিটি জেসিসি’র বৈঠকে যোগ দেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

ভারতীয় সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

মহামারির পর প্রথমবার মুখোমুখি হলো দু’দেশের শীর্ষ পর্যায়ের বৈঠক। এ সময় ৫৪টি অভিন্ন নদীর যৌথ ব্যবস্থাপনা বিষয়ক বাংলাদেশের প্রস্তাবে সম্মতি জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামনিয়াম জয়শঙ্কর। তিনি বলেন, অভিন্ন নদীগুলোর কারণে দু’দেশের পরিবেশগত সামঞ্জস্য রয়েছে। সেটাই জলবায়ু রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাছাড়া সাইবার নিরাপত্তা, রেল ব্যবস্থার উন্নয়নসহ ভিন্ন ভিন্ন খাতে ভবিষ্যতে বাংলাদেশের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, আমরা একসাথে করোনা মহামারি মোকাবেলা করেছি। পরস্পরকে ভ্যাকসিন-অক্সিজেন থেকে শুরু করে প্রাণরক্ষাকারী ঔষধ পাঠিয়ে সহযোগিতা করেছি। প্রতিবেশী দু’দেশের যৌথ এ লড়াই সবার জন্য অনুকরণীয়।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, ভারত বরাবরই বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং নিকটতম প্রতিবেশী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গ্রহণ করা উদ্যোগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জিত লক্ষ্যমাত্রা এই অঞ্চলে নিয়ে এসেছে শান্তি-স্থিতাবস্থা, যা উন্নয়নের ক্ষেত্রে দিচ্ছে আমাদের সুবর্ণ সুযোগ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION