1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পদ্মাসেতুর সব ল্যাম্পপোস্টে জ্বললো পরীক্ষামূলক আলো - Bangladesh Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি সুন্দরগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী : মাহদী আমিন বিমানখাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে: মন্ত্রী অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

পদ্মাসেতুর সব ল্যাম্পপোস্টে জ্বললো পরীক্ষামূলক আলো

  • Update Time : শনিবার, ১১ জুন, ২০২২
  • ৩০৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: পদ্মাসেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পরীক্ষামূলকভাবে আরো ৬২টি ল্যাম্পপোস্টে আলো জ্বলেছে। এর মাধ্যমে সেতুর ৪১৫টি ল্যাম্পপোস্টে আলো জ্বালানোর পরীক্ষামূলক কাজ শেষ হলো।

মাওয়া আপস্টিমে ৪০, নর্থ ভায়াডাক্টে ২২টিসহ মোট ৬২টি ল্যাম্পপোস্টে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আলো জ্বলে ওঠে। পদ্মাসেতুর সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) সাদ্দাম হোসেন গণমাধ্যমে এদিন রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত শনিবার থেকে পদ্মাসেতুর ল্যাম্পপোস্টে পরীক্ষামূলকভাবে বাতি প্রজ্বলন শুরু হয়। শুক্রবার সন্ধায় ৬২টি বাতি জ্বালিয়ে পরীক্ষার মাধ্যমে শেষ হয় সব ল্যাম্পপোস্টের বাতি পরীক্ষা। আগামী সপ্তাহে যেকোনো দিন সব কয়টিতে স্থায়ীভাবে বাতি জ্বালানো হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মাসেতুতে ৪১৫টি ল্যাম্পপোস্টে বাতি লাগানো হয়। এতে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মাসেতু আলোকিত হবে। বিদ্যুৎ সংযোগের জন্য মাওয়া প্রান্তে সেতুর প্রথম পিলার থেকে তিন দশমিক সাড়ে সাত কিলোমিটার বিদ্যুতের লাইন সংযুক্তের কাজ শেষ হয়েছে।

অপরদিকে জাজিরার নাওডোবা প্রান্ত থেকে তিন দশমিক সাড়ে সাত কিলোমিটার সেতুতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। সেতু কর্তৃপক্ষের অনুরোধে গত ৩০ মে পদ্মা সেতুতে বিদ্যুৎ সংযোগের কাজ শেষ করা হয়।

৪১৫টির মধ্যে মূল সেতুতে ৩২৮, জাজিরা প্রান্তের উড়ালপথে ৪৬ ও মাওয়া প্রান্তে ৪১টি ল্যাম্পপোস্ট রয়েছে। গত ১৮ এপ্রিল ল্যাম্পপোস্ট ও বাতি লাগানোর কাজ শেষ হয়। এরপর সেতুতে ক্যাবল টানা হয়। গত বছরের ২৫ নভেম্বর মাওয়া প্রান্তে ল্যাম্পপোস্ট বসানোর কাজ শুরু হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION