1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সবাইকে অন্তত তিনটি করে গাছ লাগানোর আহ্বান পরিবেশমন্ত্রীর - Bangladesh Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি সুন্দরগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী : মাহদী আমিন বিমানখাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে: মন্ত্রী অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

সবাইকে অন্তত তিনটি করে গাছ লাগানোর আহ্বান পরিবেশমন্ত্রীর

  • Update Time : রবিবার, ৫ জুন, ২০২২
  • ২৬২ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, দেশকে সবুজ বাংলাদেশে পরিণত করতে সবাইকে অন্তত তিনটি করে গাছ লাগাতে হবে। দেশের বন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদেরকে অবশ্যই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বেশি বেশি করে গাছ লাগাতে হবে।

রোববার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবসে রাজধানীর শেরেবাংলা নগরে প্রধানমন্ত্রীর পক্ষে বৃক্ষমেলা ও পরিবেশ মেলা ২০২২ এর উদ্বোধনের পর মেলা পরিদর্শন শেষে পরিবেশমন্ত্রী এ মন্তব্য করেন। এসময় মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব ড. ফারহিনা আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী উপস্থিত ছিলেন।

বনমন্ত্রী বলেন, দেশি-বিদেশি নানাবিধ গাছের চারার সমারোহে এবারের মেলাটি অত্যন্ত সমৃদ্ধ ও দৃষ্টিনন্দন হয়েছে। বৃক্ষমেলার পরিবেশ সুন্দর থাকায় জনগণ পছন্দমতো গাছের চারা কিনতে পারবে এবং বৃক্ষরোপণে উদ্বুদ্ধ হবে।

তিনি আরও বলেন, পরিবেশমেলার বিভিন্ন ধরনের স্টল থেকে পরিবেশ দূষণের কারণ এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ে দর্শনার্থীরা বাস্তব জ্ঞান লাভ করতে পারবে।

উল্লেখ্য, বৃক্ষমেলায় ১১০ টি স্টল আছে যা ৪ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে। অপরদিকে, ৫৫ টি স্টল সমৃদ্ধ পরিবেশ মেলা ১১ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে।

ইতোপূর্বে মন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২২ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে জাতীয় পরিবেশ পদক, বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার, বঙ্গবন্ধু এ্যাওয়ার্ড ফর ওয়াইলডলাইফ কনজারভেশন এর প্রত্যেকটিতে প্রথম পুরস্কার অর্জনকারীকে এবং সামাজিক বনায়নে উপকারভোগীদের মধ্যে লভ্যাংশ বিতরণ করেন। অনুষ্ঠানে মন্ত্রী তার বক্তব্যে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে সরকারের কর্মকাণ্ড, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION