1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
৪১০ হজযাত্রী নিয়ে জেদ্দা পৌঁছাল প্রথম ফ্লাইট - Bangladesh Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি সুন্দরগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী : মাহদী আমিন বিমানখাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে: মন্ত্রী অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

৪১০ হজযাত্রী নিয়ে জেদ্দা পৌঁছাল প্রথম ফ্লাইট

  • Update Time : রবিবার, ৫ জুন, ২০২২
  • ২৯৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: সৌদি আরবের জেদ্দায় ৪১০ হজযাত্রী নিয়ে পৌঁছেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট। রোববার (৫ জুন) স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে জেদ্দা বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করে।

এর আগে সকাল ৯টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটি ছেড়ে যায়। রোববার (৫ জুন) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র এ তথ্য জানায়।

প্রথম হজ ফ্লাইট উপলক্ষে বিমানবন্দরে হজযাত্রীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক। তারা হজযাত্রীদের খোঁজখবর নেন। ভ্রমণে বা সেবায় কোনো ধরনের সমস্যা হচ্ছে কী জানতে চান।

করোনার কারণে ২০২০ এবং ২০২১ সালে বিদেশিদের জন্য হজ পালন বন্ধ ছিল। এবার করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সেই বিধি নিষেধ তুলে দেওয়া হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

রোববার (৫ জুন) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার মোট ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পালনের সুযোগ পাবেন। তবে এবার ৬৫ বছরের বেশি বয়সীদের হজে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে না সৌদি সরকার।

এর আগে ২০১৯ সালে প্রায় এক লাখ ২৮ হাজার মানুষ বাংলাদেশ থেকে হজ পালনের সুযোগ পেয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION