1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
করোনা মোকাবিলায় বাংলাদেশের সাফল্য প্রশংসনীয়: শিল্পমন্ত্রী - Bangladesh Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান গোপালগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোটালীপাড়ায় বিনামূল্যে চারা ও সার বিতরণ: ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিতরণ করবেন ফ্যামিলি কার্ড এমপিদের অফিসের জন্য উপজেলাপ্রতি বরাদ্দ ৬ লাখ হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার আক্কেলপুরে ইউনিয়ন বিএনপি সভাপতির কথিত মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য গাইবান্ধায় ডিস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলায় আহত দুই ভাই

করোনা মোকাবিলায় বাংলাদেশের সাফল্য প্রশংসনীয়: শিল্পমন্ত্রী

  • Update Time : রবিবার, ৫ জুন, ২০২২
  • ৩০৩ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: করোনা মোকাবিলায় বাংলাদেশের সাফল্য প্রশংসনীয় বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সম্মিলিত প্রচেষ্টায় ২০২০ সালে শুরু হওয়া প্রাণঘাতি করোনা মোকাবিলায় বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় আমরা সাফল্য লাভ করেছি। চিকিৎসা সেবায় নিয়োজিত আমাদের ডাক্তার, নার্স ও স্বাস্থ্য খাতে নিয়োজিত পেশাজীবিদের জন্য এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

রোববার রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা মিলনায়তনে নরসিংদী জেলা নার্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত ‘কৃতি নার্সদের মাঝে সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তৃতায় শিল্পমন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নরসিংদী-৩ আসনের এমপি জহিরুল হক ভূঁইয়া মোহন, সংরক্ষিত মহিলা আসনের এমপি তামান্না নুসরাত বুবলি, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সমাজসেবক মনজুরুল মজিদ মাহমুদ সাদি ও নরসিংদী চেম্বারের প্রেসিডেন্ট আলী হোসেন শিশির।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শহীদুর রশিদ ভূঁইয়া।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, নরসিংদীতে একটি মেডিকেল কলেজ এবং একটি নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা নরসিংদীর মানুষের প্রাণের দাবি। এ দাবি বাস্তবায়নের লক্ষ্যে সম্ভাব্য সবকিছু করা হবে।

শিল্পমন্ত্রী নার্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যদের দাবির পরিপ্রেক্ষিতে ‘সিনিয়র স্টাফ নার্স’ পদের নাম পরিবর্তন করে ‘নার্সিং কর্মকর্তা’ করার বিষয়টি যথাযথ ফোরামে তুলে ধরার আশ্বাস প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION