1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বর্তমান সরকার অবাধ তথ্য প্রবাহে বিশ্বাসী: আইসিটি প্রতিমন্ত্রী - Bangladesh Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি সুন্দরগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী : মাহদী আমিন বিমানখাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে: মন্ত্রী অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

বর্তমান সরকার অবাধ তথ্য প্রবাহে বিশ্বাসী: আইসিটি প্রতিমন্ত্রী

  • Update Time : রবিবার, ৫ জুন, ২০২২
  • ২৯৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার অবাধ তথ্য প্রবাহে বিশ্বাসী। এর ফলে গণতন্ত্র সুসংহত হয় এবং দেশের উন্নয়ন গতি পায়।

রোববার সকাল ১০টায় জেলা সার্কিট হাউজে নাটোর প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

পলক বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার মিডিয়া-বান্ধব। মিডিয়ার উন্নয়ন এবং মিডিয়াতে কর্মরতদের কল্যাণে কাজ করছে সরকার। বর্তমান সরকার ক্ষমতায় এসে অসংখ্য ইলেকট্রনিক্স মিডিয়াকে লাইসেন্স প্রদান করেছে। সাংবাদিকদের কল্যাণে কল্যাণ ট্রাস্ট গঠন করেছে। করোনাকালীন সময়ে তাদেরকে প্রণোদনার আওতায় নিয়ে আসা হয়েছে।

এ সময় প্রতিমন্ত্রী নাটোর প্রেস ক্লাবের নতুন কার্যালয় নির্মাণ কাজে ৫ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ। নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন- নাটোর প্রেস ক্লাবের সাবেক সভাপতি রনেন রায় ও জালাল উদ্দিন, নাটোর প্রেস ক্লাবের সহ-সভাপতি দুলাল সরকার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION