1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আনসার মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ - Bangladesh Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি সুন্দরগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী : মাহদী আমিন বিমানখাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে: মন্ত্রী অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আনসার মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ

  • Update Time : রবিবার, ৫ জুন, ২০২২
  • ২৭০ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: গাজীপুরে সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ চতুর্থ ধাপের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ জুন) সকালে কালিয়াকৈর উপজেলার সফিপুর বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম। তিনি অভিবাদন মঞ্চে প্রশিক্ষণার্থীদের সালাম গ্রহণ করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীটির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট অতিরিক্ত মহাপরিচালক মো. সামছুল আলম, উপ-মহাপরিচালক (প্রশাসন) কর্নেল মোহাম্মদ রফিকুল ইসলাম, উপ-মহাপরিচালক (অপারেশনস) এ কে এম জিয়াউল আলম ও বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরে আনসার সদস্যদের ‍উদ্দেশে দেওয়া বক্তব্যে মেজর জেনারেল মিজানুর রহমান শামীম প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানান। এসময় তিনি প্রশিক্ষণ গ্রহণকারী সদস্যরা তাদের জ্ঞান, মেধা, শ্রম ও দক্ষতা কাজে লাগিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বর্তমানে এ বাহিনীর প্রায় ৫৪ হাজার আনসার সদস্য জননিরাপত্তায় অবদান রাখছে বলেও উল্লেখ করেন তিনি।

মহাপরিচালক শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। ড্রিল-এ শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করেন মলয় বালা, ফায়ারিং-এ সেরা আকরাম হোসেন আর সব মিলিয়ে চৌকস প্রশিক্ষণার্থীর পুরস্কার অর্জন করেন হ্যামিলিন চাকমা। এ প্রশিক্ষণে মোট এক হাজার ৯১জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION