1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জাতীয় পরিবেশ পদক পেল রাজশাহী সিটি করপোরেশন - Bangladesh Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান গোপালগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোটালীপাড়ায় বিনামূল্যে চারা ও সার বিতরণ: ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিতরণ করবেন ফ্যামিলি কার্ড এমপিদের অফিসের জন্য উপজেলাপ্রতি বরাদ্দ ৬ লাখ হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার আক্কেলপুরে ইউনিয়ন বিএনপি সভাপতির কথিত মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য গাইবান্ধায় ডিস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলায় আহত দুই ভাই

জাতীয় পরিবেশ পদক পেল রাজশাহী সিটি করপোরেশন

  • Update Time : রবিবার, ৫ জুন, ২০২২
  • ২৭৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: জাতীয় পরিবেশ পদক-২০২১ পেয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য দ্বিতীয় বারের মতো এ পদক অর্জন করে রাসিক।

রোববার (৫ জুন) বেলা ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের হাতে পদক তুলে দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

অনুষ্ঠানে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন। এর আগে তিনি জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করেন।

এসময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী, উপমন্ত্রী হাবিবুন নাহার, পরিবেশ সচিব মো. ফারহিনা আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ পদক প্রদান করায় আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ।

এর আগে ২০১২ সালে প্রথম জাতীয় পরিবেশ পদক পায় রাজশাহী সিটি করপোরেশন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION