1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ভারত থেকে ট্রেনের কোচ নেবে বাংলাদেশ: রেলমন্ত্রী - Bangladesh Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান গোপালগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোটালীপাড়ায় বিনামূল্যে চারা ও সার বিতরণ: ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিতরণ করবেন ফ্যামিলি কার্ড এমপিদের অফিসের জন্য উপজেলাপ্রতি বরাদ্দ ৬ লাখ হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার আক্কেলপুরে ইউনিয়ন বিএনপি সভাপতির কথিত মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য গাইবান্ধায় ডিস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলায় আহত দুই ভাই

ভারত থেকে ট্রেনের কোচ নেবে বাংলাদেশ: রেলমন্ত্রী

  • Update Time : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ২৯০ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, ভারত থেকে ট্রেনের কোচ আমদানির কথা ভাবছে বাংলাদেশ। এলক্ষ্যে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর চেন্নাইয়ে অবস্থিত ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (আইসিএফ) পরিদর্শন করেন।

কারখানা পরিদর্শনের পর সেখানে তিনি বলেন, বাংলাদেশ এই ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে ট্রেনের কোচ আমদানির সম্ভাবনা খতিয়ে দেখবে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন চেন্নাইয়ের এই ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (আইসিএফ) পরিদর্শন করেন। এ সময় রেলমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী ছিলেন। সংক্ষিপ্ত এই সফরে তারা লিংক হফম্যান বুশ (এলএইচবি) ভিস্তাডোম কোচ, এলএইচবি এসি টু টায়ার এবং থ্রি টায়ার-সহ আইসিএফ’র তৈরি বিশেষ কোচগুলো পরিদর্শন করেন।

পিটিআই বলছে, কারখানা পরিদর্শনের পর আইসিএফ’র মহাব্যবস্থাপক এ কে আগারওয়ালের সঙ্গে আলাপে রেলমন্ত্রী সুজন বলেন, বাংলাদেশে রেলওয়ের বর্তমান মিটারগেজ ট্র্যাকগুলোকে ব্রডগেজে রূপান্তর করার প্রকল্প হাতে নেয়া হয়েছে এবং আইসিএফ থেকে এলএইচবি কোচগুলো বাংলাদেশ রেলওয়ের আধুনিকীকরণে অনেক সাহায্য করবে।

এদিকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নুরুল ইসলাম সুজন বলেছেন, শ্রীলংকা ও নেপালে সম্প্রতি আইসিএফ’র রফতানি করা ডেমু (ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট) ট্রেনের মতো গণ যাতায়াতের জন্য ট্রেন সেট আমদানির সম্ভাবনা খতিয়ে দেখবে বাংলাদেশ রেলওয়ে।

ঐ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আইসিএফ থেকে কোচ রফতানির প্রক্রিয়া এগিয়ে নিতে বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাদের একটি দল শিগগিরই চেন্নাইয়ের আইসিএফ পরিদর্শন করবে।

রেলমন্ত্রী সুজন বলেন, বাংলাদেশে রেলপথের উন্নয়নে আইসিএফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং দুই দেশের রেলপথের মধ্যে সম্পর্কের ‘দীর্ঘ ইতিহাস’ রয়েছে।

তিনি বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভারতীয় সেনাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং প্রতিবেশী এই দেশ চিরকাল (বাংলাদেশের সঙ্গে) সম্পর্ক বজায় রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION