1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাংলাদেশ থেকে হজে যাচ্ছেন ৫৬৫৮৫ জন: ধর্ম প্রতিমন্ত্রী - Bangladesh Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি সুন্দরগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী : মাহদী আমিন বিমানখাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে: মন্ত্রী অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ থেকে হজে যাচ্ছেন ৫৬৫৮৫ জন: ধর্ম প্রতিমন্ত্রী

  • Update Time : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ২৯৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: এবার বাংলাদেশ থেকে ৫৬ হাজার ৫৮৫ জন হজে যাচ্ছেন বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। শুক্রবার রাজধানীর আশকোনা হজক্যাম্পে হজ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

এ সময় হজ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, আগামী রোববার (৫ জুন) সকালে ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাবে। এবার বাংলাদেশ থেকে হজে অংশ নিতে পারছেন ৫৬ হাজার ৫৮৫ জন।

মো. ফরিদুল হক খান বলেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে গত দুই বছর বিশ্বের কোনো দেশ হজে অংশ নিতে পারেনি। পরিস্থিতির উন্নতি হওয়ায় এবছর সীমিত সংখ্যক যাত্রী হজে অংশ নিতে পারছে। এজন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।

তিনি আরো বলেন, বাংলাদেশের বিশাল সংখ্যক হজযাত্রী ধর্ম মন্ত্রণালয়ের অনুমোদিত হজ এজেন্সির মাধ্যমে হজ পালন করে থাকেন। বেসরকারি এজেন্সিও আমাদের নির্দেশনা মেনে চলে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা হজ কার্যক্রম পরিচালনা করছি। বিগত ১৩ বছরে হজ কার্যক্রমের যে উন্নতি সাধন হয়েছে তা দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। হজ ব্যবস্থাপনা আইন ২০২১ অনুসারে এবার আমরা হজ কার্যক্রম পরিচালনা করছি।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এসা ইউসেফ এসা আল দুলাইহান ও হজ পরিচালনায় নিযুক্ত ব্যক্তি ও ২০০ জন হজযাত্রী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION