1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিতীয় অর্থনৈতিক সংলাপে ব্যবসা ও যোগাযোগে গুরুত্ব - Bangladesh Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি সুন্দরগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী : মাহদী আমিন বিমানখাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে: মন্ত্রী অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিতীয় অর্থনৈতিক সংলাপে ব্যবসা ও যোগাযোগে গুরুত্ব

  • Update Time : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ৩০৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার আশা নিয়ে শেষ হয়েছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিতীয় উচ্চপর্যায়ের অর্থনৈতিক সংলাপ। বাংলাদেশ সময় শুক্রবার ভোরে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে এই সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। আর যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি ও পরিবেশ বিষয়ক আন্ডার সেক্রেটারি হোসে ডব্লিউ ফার্নান্দেজ।

সংলাপে সালমান এফ রহমান দুই দেশের মধ্যে ব্যবসা এবং যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তিনি মার্কিন বাজারে বাংলাদেশের পণ্যের অগ্রাধিকারমূলক প্রবেশ, দেশে মার্কিন বিনিয়োগ বৃদ্ধি ও প্রযুক্তি স্থানান্তরে প্রস্তাব করেন। সেই সাথে অবকাঠামোগত উন্নয়নে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশনের অর্থায়নের জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানান।

এসময় এ সুবিধা পেতে শ্রমের মান উন্নয়নের তাগিদ দেয় ওয়াশিংটন। পরে মার্কিন যুক্তরাষ্ট্র ডিজিটাল বাণিজ্যে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরে। এছাড়া ডিজিটাল অর্থনীতি খাতে বিদেশি বিনিয়োগ সুরক্ষিত করার জন্য বাংলাদেশের গৃহীত পদক্ষেপের প্রশংসা করে।

আলোচনা শেষে প্রচারিত যৌথ ঘোষণায় বলা হয়েছে, তৈরি পোশাকশিল্পের কর্মপরিবেশের উন্নয়ন, ট্রেড ইউনিয়নের নিবন্ধন সহজীকরণ, সবার জন্য অভিগম্য ট্রেড ইউনিয়ন-সংক্রান্ত ডেটাবেইজের উন্নয়ন, অভিযোগ গ্রহণের জন্য হেল্পলাইন চালু, শ্রমবিষয়ক পরিদর্শনের ডিজিটালাইজেশন, শ্রম আদালতকে শক্তিশালীকরণসহ বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের বিষয়গুলো উল্লেখ করে মার্কিন প্রতিনিধিদল।

এ সময় বাংলাদেশের শ্রম-মানের উন্নয়নে আইএলওর পথনকশা বাস্তবায়নসহ আন্তর্জাতিকভাবে স্বীকৃত মান নিশ্চিত করতে আরো পদক্ষেপ নেয়ার আহ্বান জানায় যুক্তরাষ্ট্র।

যৌথ ঘোষণায় আরো বলা হয়েছে, ভারত-প্রশান্ত অর্থনৈতিক কাঠামোর (আইপিইএফ) বিষয়ে বাংলাদেশকে অবহিত করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ এই কাঠামোতে সরবরাহব্যবস্থার সামর্থ্য ও কার্বন নিঃসরণের বিষয়ে বাড়তি তথ্য চেয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION