1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দেশের ৯০ শতাংশ উন্নয়ন নিজস্ব অর্থায়নে করছি: প্রধানমন্ত্রী - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ, জ্বালানি লোডিং কাল বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ এত বজ্রপাত হয় জানলে সুনামগঞ্জে বিয়েই করতাম না: স্পিকার সতর্ক থাকুন, কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে: দেশবাসীকে প্রধানমন্ত্রী ‘জুলাই সনদের’ আলোচনাকে কেন্দ্র করে সংসদে হইচই রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিতে জয়পুরহাটে হেযবুত তওহীদের মতবিনিময় সভা একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় : এমপি সেলিমুজ্জামান

দেশের ৯০ শতাংশ উন্নয়ন নিজস্ব অর্থায়নে করছি: প্রধানমন্ত্রী

  • Update Time : বুধবার, ১ জুন, ২০২২
  • ২৫৭ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের ৯০ শতাংশ উন্নয়ন নিজস্ব অর্থায়নে করছি। পদ্মা সেতু একটা চ্যালেঞ্জ ছিল। সততা ছিল বলেই এই চ্যালেঞ্জ নিতে পেরেছি। নিজস্ব অর্থে করেছি সেই সেতু। ২৫ জুন উদ্বোধন করবো ইনশাআল্লাহ।

বুধবার (১ জুন) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের উপদেষ্টা পরিষদের সভায় সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় প্রধানমন্ত্রী জানান, দুর্নীতির ধোয়া তুলে পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র হয়েছে। যার কঠোর সমালোচনা করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ড. ইউনূস এটা করেছেন শুধু গ্রামীণ ব্যাংকের এমডি পদের জন্য। ৭১ বছর বয়স পর্যন্ত তিনি বেআইনিভাবে গ্রামীণ ব্যাংকের এমডি থেকেছেন। এ নিয়ে মামলা করে হেরে যান। বিশ্বব্যাংক তার কথায় ফান্ড বন্ধ করে দেয়। পরে আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করি। কানাডা কোর্ট রায়ে বলেছে, সব অভিযোগ ভুয়া ও মিথ্যা।

বাংলাদেশ বদলে গেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর বাংলাদেশের অবস্থা ছিল দুঃখজনক। কারণ তখন ক্ষমতা তো জনগণের হাতে ছিল না। ক্ষমতা চলে গিয়েছিল মিলিটারি ডিকটেটরদের হাতে। উর্দি পরে ক্ষমতা দখল করতো। ফলে দেশের উন্নয়ন না করে তাদের উন্নয়ন করেছে।

তিনি আরও বলেন, তখন শিক্ষাপ্রতিষ্ঠানে ছিল অস্ত্রের ঝনঝনানি। সেশনজট ছিল। সে অবস্থা থেকে তুলে এনে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তৃণমূল পর্যায় থেকে উন্নয়ন করছি। আজ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি।

বাজেটের বিষয়ে সরকারপ্রধান বলেন, নির্বাচনী ইশতেহার ঘোষণা দিয়ে জয়ী হয়ে সরকার গঠন করি। আমরা সেই ইশতেহার ভুলে যাইনি। প্রতিবার বাজেট ঘোষণার সময় ইশতেহার হাতে নিয়ে কতটুকু অর্জন করতে পারলাম, আর কতটুকু আমাদের সামনে করতে হবে সেগুলো বিবেচনা করি। তারপর বাজেট করা হয়। এবারও তাই করছি।

এদিন বিকেল ৪টা ১৫ মিনিটে ওই সভা শুরু হয়। সভার শুরুতে জাতির পিতা, জাতীয় চার নেতা, ১৫ আগস্টের শহীদ এবং প্রয়াত উপদেষ্টা পরিষদের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION