1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঢাকা থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার জলপাইগুড়ি যাবে মিতালী এক্সপ্রেস - Bangladesh Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান গোপালগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোটালীপাড়ায় বিনামূল্যে চারা ও সার বিতরণ: ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিতরণ করবেন ফ্যামিলি কার্ড এমপিদের অফিসের জন্য উপজেলাপ্রতি বরাদ্দ ৬ লাখ হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার আক্কেলপুরে ইউনিয়ন বিএনপি সভাপতির কথিত মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য গাইবান্ধায় ডিস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলায় আহত দুই ভাই

ঢাকা থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার জলপাইগুড়ি যাবে মিতালী এক্সপ্রেস

  • Update Time : বুধবার, ১ জুন, ২০২২
  • ২৯১ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: ভারতের নিউ জলপাইগুড়ি থেকে মিতালী এক্সপ্রেস যাত্রী পরিবহন শুরু করেছে। বুধবার (১ জুন) নয়াদিল্লি থেকে সকাল ৯টা ২৫ মিনিটে ট্রেনটির ভার্চুয়াল ‘ফ্ল্যাগ আফ’ করেন বাংলাদেশের রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন ও ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

পরে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। বুধবার রাত ১০টা ৩০ মিনিটে ট্রেনটি ঢাকায় ক্যান্টনমেন্ট রেল স্টেশনে পৌঁছানোর কথা রয়েছে।

ট্রেনটি ভারতের হলদিবাড়ি ভারত-বাংলাদেশের চিলাহাটি রুট দিয়ে চলাচল করবে।

রেলওয়ে সূত্র জানায়, নিউ জলপাইগুড়ি থেকে চিলাহাটির দূরত্ব ৭১ কিলোমিটার। চিলাহাটি থেকে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনের দূরত্ব ৪৫৩ কিলোমিটার। এ দূরত্বে চলতে ট্রেনটির সময় লাগবে প্রায় ১০ ঘণ্টা। সপ্তাহের প্রতি রোববার ও বুধবার মিতালী এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি থেকে ঢাকায় আসবে। আর সোম ও বৃহস্পতিবার ঢাকা থেকে নিউ জলপাইগুড়িতে যাবে।

ঢাকা থেকে ট্রেনটি ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে। নিউ জলপাইগুড়িতে ট্রেনটি পৌঁছাবে পর দিন স্থানীয় সময় সকাল ৬টা ৩০ মিনিটে।

মিতালী এক্সপ্রেস উদ্বোধনের পর টুইট করেছেন ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি টুইটে এ পদক্ষেপকে দুদেশের মধ্যে ঐতিহ্যের পাশাপাশি বর্তমান ও ভবিষ্যৎকে ভাগ করে নেওয়ার প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION