1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
স্বচ্ছতার প্রতীক ইভিএম পদ্ধতি: ইসি আহসান হাবিব - Bangladesh Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি সুন্দরগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী : মাহদী আমিন বিমানখাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে: মন্ত্রী অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

স্বচ্ছতার প্রতীক ইভিএম পদ্ধতি: ইসি আহসান হাবিব

  • Update Time : শনিবার, ২৮ মে, ২০২২
  • ২৮৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, স্বচ্ছতার প্রতীক হলো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতি। ভোটাররা যতক্ষণ পর্যন্ত ভোটকেন্দ্রে গিয়ে আঙুলের ছাপ না দেবেন ততক্ষণ পর্যন্ত অন্য কেউ তার ব্যালট পেপারে সিল মারতে পারবেন না।

শনিবার দুপুরে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে প্রার্থীদের সঙ্গে নির্বাচনী আচরণবিধি নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, এবারই প্রথম সারাদেশে ১৩৩টি ইউনিয়ন পরিষদ, ৬টি পৌর ও ১টি সিটি কর্পোরেশন নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) হবে। একটি সুন্দর, স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখবে জেলাবাসী। এজন্য নির্বাচন কমিশন কারো বিরুদ্ধে কোনো অভিযোগ অনুযোগ শুনতে চায় না।

তিনি আরো বলেন, এবারই প্রথম ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হবে। প্রিজাইডিং অফিসারের পেছনেই থাকবে সিসি ক্যামেরা। ভোটকেন্দ্রে কে ঢুকছে আর বের হচ্ছে সেটাও দেখা যাবে ক্যামেরাতে। আর এসব সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করা হবে ঢাকা থেকে।

নির্বাচন কমিশনার বলেন, কোনো ইশারা, কোনো ওহি নির্বাচনের মাঠে কাজ হবে না। কমিশন স্বচ্ছ, সুন্দর, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে শতভাগ গ্যারান্টি দিচ্ছে। নির্বাচনে কোনো আঁচড় দিলে সেটা কমিশনের গায়ে লাগবে।

নির্বাচনের সমতল মাঠ তৈরি করতে নির্বাচনের সঙ্গে জড়িত সিভিল প্রশাসন, পুলিশ, বিজিবি, র‌্যাব ও অন্যান্যদের ইমানের সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। এক্ষেত্রে জনগণ যেসব প্রার্থীদের ভোট দেবেন তারাই নির্বাচিত হবেন।

প্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে, কিন্তু সংঘর্ষ ও রক্তপাত হবে না। পাল্টাপাল্টি হবে কিন্তু জানমালের ক্ষতি হবে না। জনগণের কাছে গিয়ে তাদের উন্নয়নের কর্মকাণ্ড ও প্রত্যাশা তুলে ধরার জন্য আহ্বান প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মো. নুরুজ্জামান তালুকদার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী, মেহেরপুর পুলিশ সুপার মো. রাফিউল আলম।

স্থানীয় সরকারের উপ-পরিচালক মৃধা মো. মোজাহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন- মেহেরপুর জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আবু আনছার। উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা জেলা নির্বাচন কর্মকর্তা ও মেহেরপুর পৌরসভা নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত রিটার্নিং অফিসার তারেক আহমেদ, মেহেরপুর সদর উপজেলা নির্বাচন অফিসার দোলন কান্তি চক্রবর্তী, গাংনী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আবদুল আজিজ, মুজিবনগর উপজেলা নির্বাচন অফিসার মেহেদী হাসান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION