1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
এ অঞ্চলের যোগাযোগের কেন্দ্রস্থল হতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী - Bangladesh Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি সুন্দরগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী : মাহদী আমিন বিমানখাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে: মন্ত্রী অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

এ অঞ্চলের যোগাযোগের কেন্দ্রস্থল হতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

  • Update Time : শনিবার, ২৮ মে, ২০২২
  • ২৮৮ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: রেল-নদী ও সড়কের মাধ্যমে ভারতসহ আশপাশের দেশগুলোর সাথে সংযোগ আরও বাড়িয়ে এই অঞ্চলের যোগাযোগের কেন্দ্রস্থল হতে চায় বাংলাদেশ। এমনটিই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন।

শনিবার (২৮ মে) সকালে ভারতের আসামের রাজধানী গুয়াহাটিতে তৃতীয় নদী সম্মেলনে যোগ দিয়ে এ কথা জানান তিনি। বেসরকারি এই উদ্যোগে যোগ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্করসহ দুদেশের নীতিনির্ধারকরা।

এ সময় মন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে বলেন, তারা নিজ দেশে ফেরত না গেলে এই অঞ্চলে সন্ত্রাসবাদ মাথাচাড়া দিতে পারে। রোহিঙ্গা প্রত্যাবাসনে ভারতের সহায়তা চান মন্ত্রী। এ সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর বলেন, মিয়ানমার, ভারত ও বাংলাদেশের সড়ক পথে যোগাযোগ এই অঞ্চলকে বদলে দিতে পারে। ভারতের সেভেন সিস্টার্সের সাথে বাংলাদেশের যে নদীগুলো সংযুক্ত, অববাহিকায় সেগুলোর প্রবাহ কীভাবে আরও বাড়ানো যায়; সেই সাথে নদীর ব্যবহার আরও অর্থবহ করার মাধ্যমে দুই দেশের মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন কীভাবে আনা যায় , সেই কর্মপন্থার তাগিদ দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর।

সম্মেলনে দুই দেশের অভিন্ন নদীসহ, নদী বিষয়ে নানা আলোচনায় সমস্যার সমাধান খোঁজার পরামর্শ দেন অতিথিরা। অভিন্ন ৫১ নদীর সদ্ব্যবহার কীভাবে করা যায়, তা নিয়ে আলোচনা হয় এবারের নদী সম্মেলনে। সেই সাথে প্রাধান্য পায় হারানো নৌপথ উদ্ধার এবং তা আবার চালু করার কর্মপরিকল্পনা।

এদিকে, ৩০ মে দিল্লিতে হচ্ছে না বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিটির সভা। এর পরিবর্তে সভা হবে ১৮ ও ১৯ জুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION