1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আজ থেকে খুলনা-কলকাতা রুটে ফের চালু হবে মৈত্রী এক্সপ্রেস - Bangladesh Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি সুন্দরগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী : মাহদী আমিন বিমানখাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে: মন্ত্রী অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আজ থেকে খুলনা-কলকাতা রুটে ফের চালু হবে মৈত্রী এক্সপ্রেস

  • Update Time : শনিবার, ২৮ মে, ২০২২
  • ৪৩২ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: দীর্ঘ প্রতীক্ষার পর রোববার থেকে পুনরায় চালু হতে যাচ্ছে দেশের দক্ষিণের জেলা খুলনার সঙ্গে কলকাতা রুটে চলাচলকারী একমাত্র ট্রেন মৈত্রী এক্সপ্রেস।

বেনাপোল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত তিনদিন ধরে মৈত্রী এক্সপ্রেস চালুর তোড়জোড় চলছে। স্টেশনে চলছে পরিষ্কারের কাজ। ২৭ মে বসানো হয়েছে উন্নতমানের ১৪টি সিসি ক্যামেরা।

তিনি আরো জানান, করোনার কারণে ২০ সালের ১৫ মার্চ মৈত্রী এক্সপ্রেস ট্রেন বন্ধ হয়ে যায়। রোববার সকাল ৯টা ৪৫ মিনিটে ভারতীয় বগি সমৃদ্ধ মৈত্রী এক্সপ্রেস ট্রেন দীর্ঘদিন পর বেনাপোলের মাটি স্পর্শ করবে।

ট্রেনটি কাস্টমস এবং ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে বেনাপোল ছেড়ে খুলনার উদ্দেশে ১০টা ৪৫ মিনিটে রওনা দেবে। ফিরতি ট্রেন খুলনা ছেড়ে বেনাপোল পৌঁছাবে ৩টা ১৫ মিনিটে। বেনাপোল ইমিগ্রেশন এবং কাস্টমসের আনুষ্ঠানিকতা সেরে ভারতের উদ্দেশে রওনা দেবে ৪টা ১৫ মিনিটে।

উল্লেখ্য, মহামারি করোনার কারণে দীর্ঘদিন খুলনা-কলকাতা রুটে বন্ধ থাকে মৈত্রী এক্সপ্রেস ট্রেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION