1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ক্ষতিপূরণ পাচ্ছে ইউক্রেনে নিহত নাবিক হাদিসুরের পরিবার - Bangladesh Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান গোপালগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোটালীপাড়ায় বিনামূল্যে চারা ও সার বিতরণ: ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিতরণ করবেন ফ্যামিলি কার্ড এমপিদের অফিসের জন্য উপজেলাপ্রতি বরাদ্দ ৬ লাখ হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার আক্কেলপুরে ইউনিয়ন বিএনপি সভাপতির কথিত মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য গাইবান্ধায় ডিস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলায় আহত দুই ভাই

ক্ষতিপূরণ পাচ্ছে ইউক্রেনে নিহত নাবিক হাদিসুরের পরিবার

  • Update Time : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ২৮১ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: ইউক্রেনের অলভিয়া বন্দরে ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজে নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের পরিবারকে পাঁচ লাখ ডলার (প্রায় পাঁচ কোটি টাকা) ক্ষতিপূরণ পাবার ব্যবস্থা করেছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)।

আর জাহাজের অন্য সদস্যরা সাত মাসের বেতন পাবেন।

নিহত হাদিসুরের ভাইকে বিএসসিতে চাকরি দেয়ার ব্যবস্থা করা হয়েছে। তার ভাই ১ জুন বিএসসিতে যোগদান করবেন।

বুধবার (২৫ মে) ঢাকায় বিএসসি টাওয়ারে অনুষ্ঠিত বিএসসির পরিচালনা পর্ষদের ৩১২তম বৈঠকে এসব তথ্য জানানো হয়।

নৌপরিবহন প্রতিমন্ত্রী এবং বিএসসি’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খালিদ মাহমুদ চৌধুরী এমপি বিএসসির পরিচালনা পর্ষদের ৩১২তম বৈঠকে সভাপতিত্ব করেন।

এসময় অন্যদের মধ্যে পরিচালনা পর্ষদের সদস্য নৌপরিবহন সচিব মো: মোস্তফা কামাল, স্বতন্ত্র পরিচালক প্রফেসর এম শাহজাহান মিনা, স্বতন্ত্র পরিচালক ড. মো: আবদুর রহমান, বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর এস এম মনিরুজ্জান, অর্থ বিভাগের যুগ্ম-সচিব নাসিমা পারভীন, ড. পীযূষ দত্ত ও মোহাম্মদ ইউসুফ উপস্থিত ছিলেন।

বৈঠকে নিহত হাদিসুরের আত্মার মাগফিরাত কামনাসহ তার শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়।

চলতি বছরের ২ মার্চ ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধকালীন ক্ষেপণাস্ত্রের আঘাতে ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION