1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
‘করপ্যাট’ টহলে অংশ নিয়ে মোংলায় এলো ভারতীয় দুই জাহাজ - Bangladesh Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোটালীপাড়ায় বিনামূল্যে চারা ও সার বিতরণ: ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিতরণ করবেন ফ্যামিলি কার্ড এমপিদের অফিসের জন্য উপজেলাপ্রতি বরাদ্দ ৬ লাখ হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার আক্কেলপুরে ইউনিয়ন বিএনপি সভাপতির কথিত মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য গাইবান্ধায় ডিস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলায় আহত দুই ভাই তোপের মুখে বিশ্বকাপের মাঝপথেই নিয়ম পাল্টাল ফিফা

‘করপ্যাট’ টহলে অংশ নিয়ে মোংলায় এলো ভারতীয় দুই জাহাজ

  • Update Time : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ২৯৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: বঙ্গোপসাগরে বাংলাদেশ ও ভারতীয় সমুদ্রসীমার নির্ধারিত এলাকায় দুই দেশের নৌবাহিনী জাহাজের অংশগ্রহণে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হচ্ছে যৌথ টহল ‘করপ্যাট’ ও দ্বিপাক্ষিক মহড়া ‘বঙ্গোসাগর’।

কমান্ডার ফ্লোটিলা ওয়েস্টের তত্ত্বাবধানে এ যৌথ টহল ও মহড়া গত ২২ মে থেকে শুরু হয়েছে। চলবে আগামী ২৭ মে পর্যন্ত।

যৌথ এ টহল ও মহড়ায় অংশ নিয়েছে ভারতীয় নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ আইএনএস কোরা এবং আইএনএস সুমেধা। অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ বানৌজা আলী হায়দার এবং বানৌজা আবু উবাইদাহ এ টহল ও মহড়ায় অংশ নিচ্ছে।

যৌথ টহল শেষে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ দুটি মঙ্গলবার (২৪ মে) মোংলা বন্দরের জেটিতে এসে পৌঁছায়। এসময় জাহাজ দুটিকে বাংলাদেশ নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে অভিবাদন জানায়।

খুলনা নৌ-অঞ্চলের কমান্ডারের পক্ষ থেকে বানৌজা মোংলা ঘাটির অধিনায়ক জাহাজ দুটিকে মোংলা বন্দরে অভ্যর্থনা জানান। এসময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিসহ বাংলাদেশ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমান্ডার প্রদীপ কুমারের নেতৃত্বে ১৪ জন কর্মকর্তা ও ১২১ জন নাবিক নিয়ে আইএনএস কোরা এবং কমান্ডার সুমিত মালিকের নেতৃত্বে ১২ জন কর্মকর্তা ও ১১০ জন নাবিক নিয়ে আইএনএস সুমেধা এ টহল ও মহড়ায় অংশ নিচ্ছে।

বন্ধুপ্রতীম প্রতিবেশী বাংলাদেশ ও ভারতের মধ্যকার পারস্পরিক সহযোগিতা ও বন্ধুতপূর্ণ সুসম্পর্ক আরও জোরদারকরণের লক্ষ্যে ২০১৮ সাল থেকে এ যৌথ টহল ও মহড়া অনুষ্ঠিত হয়ে আসছে। দুই দেশের নির্ধারিত সমুদ্র এলাকায় অবৈধভাবে মৎস্য আহরণ, চোরাচালান, মানবপাচার, জলদস্যুতা এবং মাদক পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিরসনের লক্ষ্যে এ যৌথ টহল ও মহড়া অনুষ্ঠিত হচ্ছে।

এর মাধ্যমে দুই দেশের নিজ নিজ জলসীমায় সমুদ্রবিষয়ক অপরাধ সম্পর্কিত তথ্য আদান-প্রদান, তথ্যাদির সঠিক ব্যবস্থাপনা, সমুদ্রপথে অবৈধ কার্যক্রম পরিচালনাকারী জাহাজসমূহ চিহ্নিতকরণ ও বিভিন্ন অপরাধ নিরসনকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা, সমুদ্র নিরাপত্তার ঝুঁকি মোকাবিলা ও সমুদ্র অর্থনীতির উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে এ টহল ও মহড়া।

শুভেচ্ছা সফরের অংশ হিসেবে ভারতীয় জাহাজ দুটির কর্মকর্তা ও নৌ-সদস্যরা বিভিন্ন পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

সফর শেষে আগামী ২৬ ও ২৭ মে বঙ্গোপসাগরে অনুষ্ঠেয় যৌথ মহড়া ‘বঙ্গোসাগর’-এ অংশ নেবে জাহাজ দুটি। পরে ২৭ মে নিজ দেশে প্রত্যাবর্তন করবে আইএনএস কোরা ও আইএনএস সুমেধা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION