1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
হজ ফ্লাইট শুরুর নতুন তারিখ ঘোষণা - Bangladesh Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোটালীপাড়ায় বিনামূল্যে চারা ও সার বিতরণ: ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিতরণ করবেন ফ্যামিলি কার্ড এমপিদের অফিসের জন্য উপজেলাপ্রতি বরাদ্দ ৬ লাখ হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার আক্কেলপুরে ইউনিয়ন বিএনপি সভাপতির কথিত মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য গাইবান্ধায় ডিস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলায় আহত দুই ভাই তোপের মুখে বিশ্বকাপের মাঝপথেই নিয়ম পাল্টাল ফিফা

হজ ফ্লাইট শুরুর নতুন তারিখ ঘোষণা

  • Update Time : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ৩১২ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: সৌদি কর্তৃপক্ষের অনুরোধে হজ ফ্লাইট আগামী ৩১ মে’র পরিবর্তে ৫ জুন থেকে চালুর সিদ্ধান্ত নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত হয়।

এর আগে, হজ ফ্লাইটের পূর্ব নির্ধারিত তারখি ৩১ মে’র পরিবর্তে ৫ জুন থেকে চালুর অনুরোধ করে বাংলাদেশকে চিঠি দেয় সৌদি কর্তৃপক্ষ। সৌদি কর্তৃপক্ষের অনুরোধেই হজ ফ্লাইট শুরুর তারিখ পিছিয়ে নতুন তারিখ ঘোষণা করা হলো।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এর আগে আন্তঃমন্ত্রণালয় সিদ্ধান্ত অনুসারে ৩১ মে হজ ফ্লাইট চালুর কথা ছিল। তবে আগামী ৫ জুন থেকে হজ ফ্লাইট চালু করতে গত সোমবার (২৩ মে) বিকেলে সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশকে চিঠি দেয়।

এর আগে, সোমবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী জানান, ফ্লাইট চালু নির্ভর করছে সৌদি আরবের অনুমতির ওপর। নির্ধারিত সময়ে ফ্লাইট চালু করতে প্রস্তুত আমরা। অনুমতি মিললেই চালু হবে হজযাত্রী পরিবহন।

দেশে মাঙ্কিপক্স সংক্রমণ রোধে বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে বলেও জানান তিনি।

এ সময় প্রতিমন্ত্রী জানান, এ বছর কোনো বিমান লিজ না নিয়ে বিমানের বহরে থাকা উড়োজাহাজ দিয়েই হজ ফ্লাইট পরিচালনা করা হবে।

আগামী বছরের সেপ্টেম্বর নাগাদ হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর প্রত্যাশার কথাও জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী।

হজযাত্রার আগে যাত্রীদের প্রাক-নিবন্ধন, এজেন্সি-এজেন্সি সমন্বয়, মোয়াল্লেম নির্বাচন, সৌদি আরবে বাড়ি ভাড়া, পরিবহন ও খাবারের ব্যবস্থা করতে হয়। এরপর ভিসা প্রক্রিয়া শেষে হজযাত্রা শুরু হয়।

তবে সৌদি কর্তৃপক্ষের অনুমতির কারণে এবার হজ প্যাকেজ ঘোষণা হয় অনেক দেরিতে। এ কারণে শেষ মুহূর্তে এসেও হজ ফ্লাইট চালুর ব্যাপারে অনিশ্চয়তা দেখা দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION