1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
হজ নিবন্ধনের সময় বেড়েছে - Bangladesh Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি সুন্দরগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী : মাহদী আমিন বিমানখাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে: মন্ত্রী অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

হজ নিবন্ধনের সময় বেড়েছে

  • Update Time : বুধবার, ১৮ মে, ২০২২
  • ৩০৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: সরকারি ও বেসরকারি হজযাত্রী নিবন্ধনের সময় আগামী ২২ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। আগের নির্ধারিত সময় অনুযায়ী আজ বুধবারই নিবন্ধন শেষ হওয়ার কথা ছিলG বুধবার নিবন্ধনের সময় বাড়ানোর বিষয়ে এক বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

এতে বলা হয়, ২০২২ সালের জন্য সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় হজের নিবন্ধন কার্যক্রম আগামী ২২ মে পর্যন্ত বৃদ্ধি করা হলো।

শনিবার হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকের সংশ্লিষ্ট শাখা নিবন্ধনের অর্থ গ্রহণ করবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে, নিবন্ধনের বিজ্ঞপ্তিতে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছিল, সরকারি ব্যবস্থাপনার ক্ষেত্রে ২০২০ সালের নিবন্ধিত সব হজযাত্রী ও প্রাক-নিবন্ধনের সর্বশেষ ক্রমিক নম্বর ২৫৯২৪ পর্যন্ত এ বছর হজের নিবন্ধনের আওতায় আসবেন। বেসরকারি ব্যবস্থাপনার ক্ষেত্রে ২০২০ সালের সব নিবন্ধিত ব্যক্তি এবার নিবন্ধনের আওতায় আসবেন।

হজযাত্রী নিবন্ধনের জন্য আবশ্যিকভাবে পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্ট স্ক্যান করে নিবন্ধন তথ্য পূরণ করতে হবে। হজযাত্রীর পাসপোর্টের মেয়াদ হজের দিন থেকে পরবর্তী ছয় মাস অর্থাৎ ২০২৩ সালের ৪ জানুয়ারি পর্যন্ত থাকতে হবে। হজযাত্রীর দাখিল করা পাসপোর্টের যথার্থতা অনলাইনে যাচাই করা হবে।

নিবন্ধনের পর কোনো হজযাত্রী হজে যেতে না পারলে শুধু বিমান ভাড়া ও খাবার বাবদ নেয়া টাকা ফেরত পাবেন। তবে বিমানের টিকিট নিশ্চিত হওয়ার পর হজযাত্রা বাতিল করলে বিমান টিকিটের টাকা ফেরত পাওয়া যাবে না বলে জানায় ধর্ম মন্ত্রণালয়।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION