1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জাপানি নাগরিকদের নিরাপত্তায় সন্তুষ্ট রাষ্ট্রদূত - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ? প্রশ্ন রাশেদের মহাখালী থেকে বাস ডিপো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ প্রতি ৪ বছরে: অর্থমন্ত্রী সেই ওমরাহযাত্রী মারা গেছে, গভীর শোক ধর্মমন্ত্রীর স্থানীয় নির্বাচন কবে ও আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার প্রশ্ন সোনারগাঁয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে বিশ্বেশ্বর পোদ্দার ভবনের উদ্বোধন  রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৬০ হাজার টাকা জরিমানা মায়ের নিথর দেহ, পলাতক বাবা: যৌতুকের নির্মম বলি শিল্পি, অনিশ্চয়তায় তিন শিশুর ভবিষ্যৎ গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ২

জাপানি নাগরিকদের নিরাপত্তায় সন্তুষ্ট রাষ্ট্রদূত

  • Update Time : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ২৫৪ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি।

মঙ্গলবার (১৭ মে) ডিএমপি কমিশনারের কার্যালয়ে এ সাক্ষাৎ করেন তিনি।

এসময় বাংলাদেশে অবস্থিত জাপানি দূতাবাস ও বাংলাদেশে বসবাসকারী জাপানি নাগরিকদের নিরাপত্তায় সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রদূত।

এছাড়া স্থিতিশীল নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকায় দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বেড়েছে বলে কমিশনারকে ধন্যবাদ জানান জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি।

অপরদিকে সৌজন্য সাক্ষাতের জন্য ডিএমপি কমিশনার জাপানি রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ বাংলাদেশে বসবাসরত জাপানি নাগরিকদের নিরাপত্তা দেওয়া সহ যে কোনো প্রয়োজনে পাশে আছে এবং থাকবে।

সৌজন্য সাক্ষাতের সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) কৃষ্ণপদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমানসহ জাপানি দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION