1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
যানজট নিরসনে রাত ৮টায় দোকান বন্ধের আহ্বান মেয়র তাপসের - Bangladesh Khabor
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ভারত থেকে আসছে ৫ হাজার টন ডিজেল জ্বালানিতে সংকট নেই, তাই দাম বাড়ানোর সিদ্ধান্তও নেই: প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় সরকারি জমিতে মন্দির নির্মাণ, ইউএনও’র কাছে লিখিত অভিযোগের পরও বন্ধ হয়নি কাজ বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী যুক্তরাজ্য ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান নির্বিঘ্ন ঈদ যাত্রা: সড়ক ও রেলপথে শৃঙ্খলা ফেরাতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন কোটালীপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও ৮ নারীকে সম্মাননা প্রদান কুষ্টিয়ায় পেট্রোল পাম্পে হঠাৎ ভিড়, তেল কিনতে দীর্ঘ লাইন প্রবাসীর উদ্যোগে কোটালীপাড়ায় মসজিদের ইমামসহ শতাধিক ব্যক্তির মাঝে ঈদ উপহার বিতরণ

যানজট নিরসনে রাত ৮টায় দোকান বন্ধের আহ্বান মেয়র তাপসের

  • Update Time : সোমবার, ১৬ মে, ২০২২
  • ২৫৪ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: রাজধানীতে যানজট নিরসনে রাত ৮টায় দোকান বন্ধের আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

সোমবার (১৬ মে) দুপুরে নগর ভবনে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। তার মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার দু’বছর পূর্তি উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ডিএসসিসি।

ডিএসসিসি মেয়র বলেন, রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ করলে যানজট কিছুটা নিয়ন্ত্রণে আসবে। এর বাইরে আরও বেশ কিছু ভালো দিক আছে। এটি যদি আমরা কার্যকর করতে পারি তাহলে সবাই পরিবারকে আরও বেশি সময় দিতে পারবে। পারিবারিক বন্ধন আরও দৃঢ় হবে। দোকান বন্ধ করে বাবা যেমন বাসায় ফিরবে, তেমনি বাড়ির ছেলেও ভাববে বাবা বাড়িতে ফিরেছে আমিও তাড়াতাড়ি বাড়িতে ফিরি। এখন দেখা যায় একজন ব্যবসায়ী তার ব্যবসায়িক প্রতিষ্ঠান মধ্যে রাত পর্যন্ত খুলে রাখেন, বাড়ি ফিরতেও দেরি করেন। রাত ৮টার পর দোকান বন্ধ হয়ে গেলে শহরের যানজটও নিয়ন্ত্রণে চলে আসবে।

দক্ষিণ সিটি করপোরেশনে নিজের পরিকল্পনা নিয়ে মেয়র বলেন, আমরা পরিকল্পনা করেছি, সেই অনুযায়ী দ্রুত আমরা উদ্যোগ নেবো। উদ্যোগগুলোর মধ্যে রয়েছে- ঢাকা শহরে কোনো প্রতিষ্ঠান নিবন্ধন (ট্রেড লাইসেন্স) ছাড়া ব্যবসা করতে পারবে না। সবাইকে বাণিজ্যিক কার্যক্রমের অনুমোদন নিতে হবে। এছাড়া দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় যেসব বাজার আছে সেগুলো আমাদের আওতায় আনবো। কীভাবে সেই বাজার পরিচালনা হবে, কয়টি বাজার থাকবে এগুলো সব আমরা একটি নীতিমালার আওতায় আনবো ও এসব বাজারগুলোকে নিবন্ধন দেবো।

জলাবদ্ধতা নিয়ে তাপস বলেন, আশা করছি এ বছর রাজধানীতে জলাবদ্ধতা আগের চেয়ে কম হবে। আগের বছরে জলাবদ্ধতা হলে তা নিরসন হতে এক ঘণ্টা সময় লাগতো। এ বিষয়ে আমাদের কাজ করার ফলে চলতি বছরে আধা ঘণ্টার মধ্যে পানি নিষ্কাশন হবে। আমরা দৃঢ়তার সঙ্গে জলাবদ্ধতা নিরসনে কাজ করে যাচ্ছি। সমন্বয়হীন রাস্তা খোঁড়াখুঁড়ি আমরা অনেকাংশেই কমিয়ে আনতে পেরেছি। অনেকে রাস্তা খোঁড়ার অনুমতি চেয়েছে। কিন্তু আমরা দৃঢ় পদক্ষেপে আসন্ন বর্ষার আগে কোথায় খুঁড়তে অনুমোদন দেয়নি। আমরা বলেছি সেপ্টেম্বরের আগে কোনো রাস্তা খুঁড়তে দেওয়া হবে না। যত্রতত্র সমন্বয়হীনভাবে রাস্তা খোঁড়াখুঁড়ি আমরা বন্ধ করতে পেরেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION