1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পি কে হালদারকে দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ? প্রশ্ন রাশেদের মহাখালী থেকে বাস ডিপো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ প্রতি ৪ বছরে: অর্থমন্ত্রী সেই ওমরাহযাত্রী মারা গেছে, গভীর শোক ধর্মমন্ত্রীর স্থানীয় নির্বাচন কবে ও আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার প্রশ্ন সোনারগাঁয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে বিশ্বেশ্বর পোদ্দার ভবনের উদ্বোধন  রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৬০ হাজার টাকা জরিমানা মায়ের নিথর দেহ, পলাতক বাবা: যৌতুকের নির্মম বলি শিল্পি, অনিশ্চয়তায় তিন শিশুর ভবিষ্যৎ গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ২

পি কে হালদারকে দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • Update Time : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৪৩৮ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: ভারতে গ্রেফতার পি কে হালদারকে দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শনিবার বিকেলে এ কথা জানান তিনি।

আসাদুজ্জামান খান কামাল বলেন, পি কে হালদারের গ্রেফতার নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে কোনো খবর আসেনি। এলে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেব। তার নামে বাংলাদেশে একাধিক মামলা রয়েছে। সার্বিক অবস্থা বুঝে সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে, হাজার কোটি টাকা পাচারকারী এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপক পি কে হালদারকে শনিবার গ্রেফতার করা হয়েছে। এদিন ভারতের পশ্চিমবঙ্গ থেকে তাকে ও তার ভাইসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পি কে হালদারকে দেশে ফিরিয়ে আনার জন্য অবশ্যই আমরা ভারতের সহযোগিতা চাইব। এ নিয়ে পরবর্তী প্রক্রিয়া সম্পর্কে ভাবা হচ্ছে। তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

পি কে হালদারদের গ্রেফতার ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অভিযান চালায়। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুরোধে এ অভিযানে নামে তারা।

গতকাল শুক্রবার পশ্চিমবঙ্গের প্রায় ৯টি বাড়িতে তল্লাশি চালায় ভারতীয় এ গোয়েন্দা সংস্থার সদস্যরা। অবশেষে আজ পি কে হালদারসহ মোট ৬ জনকে গ্রেফতার করতে সক্ষম হন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION