1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আন্তঃবাহিনী আজান ও কিরাত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সেনাবাহিনী - Bangladesh Khabor
রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির জামায়াতকে একহাত নিলেন রাশেদ খাঁন, যে প্রশ্ন ছুড়লেন এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ সৌদি আরব পৌঁছেছেন ৫৯,০৫৫ বাংলাদেশি হজযাত্রী দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থমন্ত্রী জুলাইয়ে বুকের রক্ত দিয়ে গণতন্ত্র উদ্ধার হয়েছে: প্রধানমন্ত্রী হজযাত্রায় বিমান ভাড়া কমে হতে পারে ১ লাখ টাকা! ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, কিন্তু সীমান্ত হত্যা মেনে নেব না: মির্জা ফখরুল সারাবছর সাংস্কৃতিক ও খেলাধুলার চর্চা করা দরকার : জনপ্রশাসন প্রতিমন্ত্রী মাদক ও ছিনতাইকারীমুক্ত এলাকা গড়ার দাবিতে ষোল্লপাড়ায় এলাকাবাসীর মানববন্ধন

আন্তঃবাহিনী আজান ও কিরাত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সেনাবাহিনী

  • Update Time : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ৫৫৩ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: এ বছরের আন্তঃবাহিনী আজান ও কিরাত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সেনাবাহিনী দল। আর রানারআপ হয়েছে নৌবাহিনী দল। আজান প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেন সেনাবাহিনীর সার্জেন্ট মো. রিয়াজ উদ্দীন ও কিরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন এ বাহিনীরই সার্জেন্ট মো. আনোয়ার হোসেন।

শুক্রবার (১৩ মে) ঢাকা সেনানিবাসের সেনা কেন্দ্রীয় মসজিদে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মো. আকবর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

গত ১০ মে শুরু হওয়া এই প্রতিযোগিতায় আজানে ১৫ জন ও কিরাতে ১৫ জন প্রতিযোগী অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শফিউল আজম।

এই প্রতিযোগিতার মাধ্যমে তিন বাহিনীর সদস্যদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাবের বিকাশ ও পারস্পরিক সৌহার্দ্য আরও মজবুত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION