1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দেশে আয়-উন্নতি বাড়ছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী - Bangladesh Khabor
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ গণভোটের পুরো রায়ই বাস্তবায়ন করতে হবে: গোলাম পরওয়ার হাসিনাকে যে বার্তা দিলেন সোহেল তাজ গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না: নাহিদ ইসলাম নিম্নচাপ, চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা নিয়ে যা বললেন রিজভী দেশের বাজারে ডলারের দাম কমল গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সের পুকুরে মৎস্য অবমুক্ত করলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আ.লীগ নেতা ফারুক গ্রেফতার বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল, দল ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যারা

দেশে আয়-উন্নতি বাড়ছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

  • Update Time : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ৭৮০ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেনে, দেশে আয়-উন্নতি বাড়ছে। আয়ের বৈষম্য না বাড়ুক- এটাই আমরা চাই। জনশুমারি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপপ্রচার হতে পারে- সেটি মোকাবিলার দায়িত্ব নাগরিক হিসেবে সবার।

তিনি বলেন, দায়িত্বপ্রাপ্তরা তো করবেনই, তবে যারা সাংবাদিক আছেন, শিক্ষক আছেন, ইমাম আছেন- তাদেরও দায়িত্ব পালন করতে হবে।

বৃহস্পতিবার বিকেলে মুন্সীগঞ্জ সার্কিট হাউজে প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মো. ফয়সাল বিপ্লব প্রমুখ।

এছাড়া কর্মশালায় সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

জনশুমারি ও গৃহগণনা কাজে সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ২০২১ সালের জনসংখ্যা থেকে ২০৩১ সালে কি হবে তার আভাস পাওয়া যাবে। ২০৩১ সাল আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর। আমরা এখন নিম্ন মধ্যম আয়ের দেশে আছি। আমাদের পরিকল্পনা অনুযায়ী ২০৩১ সালে আমরা উচ্চ মধ্যম আয়ের দেশ হবো। আর ২০৪১ সালে উন্নত দেশ হবো। সেজন্য দেশের মোট জনসংখ্যা কত তা জানা দরকার। কোন বয়সের কত জনসংখ্যা আছে তা জানা দরকার। বৃদ্ধদের সংখ্যা জানা দরকার। কাজেই জনশুমারি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একাজে সবাইকে ভূমিকা রাখতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION