1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আবারো দক্ষ কর্মী নিতে শুরু করেছে দক্ষিণ কোরিয়া - Bangladesh Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী : মাহদী আমিন বিমানখাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে: মন্ত্রী অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত “সবাই মিলেমিশে খাই” বলা জয়পুরহাটের সেই খাদ্য কর্মকর্তাসহ বরখাস্ত ৩ বাংলাদেশে ভিসা প্রক্রিয়া নিয়ে নতুন প্রস্তাব ভারতীয় সংসদীয় কমিটির বগালেকে পাহাড়ি খাদে দুই পর্যটকের লাশ আমার ‘সব তথ্য ফাঁস’ করে দাও: পাটওয়ারীকে রাশেদ

আবারো দক্ষ কর্মী নিতে শুরু করেছে দক্ষিণ কোরিয়া

  • Update Time : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ২৮৭ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: প্রায় ১৯ মাস বন্ধ থাকার পর আবারো শুরু হয়েছে দক্ষিণ কোরিয়াতে কর্মী যাওয়া। প্রথম ধাপেই ঢাকা ছেড়ে গেছেন ১২৩ জন দক্ষ কর্মী।  প্রবাসীকল্যাণ মন্ত্রী বলছেন, শ্রমবাজারে ব্যাপক চাহিদা থাকা দক্ষিণ কোরিয়ায় কর্মীদের সামাজিক গ্রহনযোগ্যতা বাড়ানো গেলে বছরে ৫০ হাজার কর্মী পাঠানো সম্ভব।

একই কথার প্রতিধ্বনি হলো এদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের কণ্ঠেও। তিনি আশ্বস্ত করেছেন, শিগগিরই বাংলাদেশের কোটা বাড়ছে।

২০০৮ সালে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম- ইপিএস এর আওতায় বাংলাদেশ থেকে উচ্চ বেতনে কর্মী নেয়া শুরু করে দক্ষিণ কোরিয়া।

কাজের তেমন দক্ষতা না থাকলেও কেবল ভাষা জানা থাকলেই কর্মী নিয়ে থাকে দেশটি। যাদের প্রাথমিক বেতন হয় গড়ে দেড় লাখ টাকা।

বাংলাদেশসহ বিশ্বের ১৬টি দেশ থেকে কর্মী নেয় দক্ষিণ কোরিয়া। দেশটিতে চাহিদার বিপরীতে এদেশে দক্ষ জনবল থাকার পরও প্রতিবছর দুই হাজারের বেশি কর্মী পাঠানো সম্ভব হয় না।

করোনা মহামারীর কারণে গেলো দুই বছরে সেই সংখ্যাও নেমেছিলো শূণ্যের কোঠায়। কারণে বিদেশিদের জন্য দুয়ার বন্ধ করেছিলো দেশটি। এখন তা আবার খুলেছে দক্ষিণ কোরিয়া। বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন বলছেন, বাংলাদেশের জন্য দ্রুতই কোটা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে দক্ষিন কোরিয়া থেকে ২০২০-২১ অর্থবছরে ২০৯.৬ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION