1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
উন্নত ভবিষ্যতের জন্য একসঙ্গে কাজ করবে ঢাকা-সিউল - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ? প্রশ্ন রাশেদের মহাখালী থেকে বাস ডিপো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ প্রতি ৪ বছরে: অর্থমন্ত্রী সেই ওমরাহযাত্রী মারা গেছে, গভীর শোক ধর্মমন্ত্রীর স্থানীয় নির্বাচন কবে ও আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার প্রশ্ন সোনারগাঁয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে বিশ্বেশ্বর পোদ্দার ভবনের উদ্বোধন  রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৬০ হাজার টাকা জরিমানা মায়ের নিথর দেহ, পলাতক বাবা: যৌতুকের নির্মম বলি শিল্পি, অনিশ্চয়তায় তিন শিশুর ভবিষ্যৎ গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ২

উন্নত ভবিষ্যতের জন্য একসঙ্গে কাজ করবে ঢাকা-সিউল

  • Update Time : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ২৮৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া দুই দেশের মধ্যকার বিরাজমান সুযোগের সর্বোত্তম ব্যবহার করে একটি উন্নত ও প্রতিশ্রুতিশীল ভবিষ্যতের জন্য একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

বৈশ্বিক চ্যালেঞ্জের মধ্যেও দুই দেশ আগের চেয়ে আরো বেশি সহযোগিতা করার আশা প্রকাশ করে। উল্লেখ্য, আগামী বছর বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপিত হবে।

বৃহস্পতিবার কোরিয়ান দূতাবাস, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইস্ট এশিয়া স্টাডি সেন্টার যৌথভাবে ফরেন সার্ভিস একাডেমিতে ‘কোরিয়া-বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর: প্রবণতা ও দিকনির্দেশনা’ বিষয়ক এক সেমিনারের আয়োজন করে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

বাংলাদেশ-কোরিয়া সম্পর্কের কথা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন রোহিঙ্গা প্রত্যাবাসন ত্বরান্বিত করতে দক্ষিণ কোরিয়ার সহায়তা কামনা করেন। তিনি বলেন, এটি একটি সত্যিকারের অর্জন হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং-কেউন এবং দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION