1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ভোজ্যতেলের সংকট শিগগির কেটে যাবে: বাণিজ্যমন্ত্রী - Bangladesh Khabor
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারত থেকে আসছে ৫ হাজার টন ডিজেল জ্বালানিতে সংকট নেই, তাই দাম বাড়ানোর সিদ্ধান্তও নেই: প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় সরকারি জমিতে মন্দির নির্মাণ, ইউএনও’র কাছে লিখিত অভিযোগের পরও বন্ধ হয়নি কাজ বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী যুক্তরাজ্য ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান নির্বিঘ্ন ঈদ যাত্রা: সড়ক ও রেলপথে শৃঙ্খলা ফেরাতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন কোটালীপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও ৮ নারীকে সম্মাননা প্রদান কুষ্টিয়ায় পেট্রোল পাম্পে হঠাৎ ভিড়, তেল কিনতে দীর্ঘ লাইন প্রবাসীর উদ্যোগে কোটালীপাড়ায় মসজিদের ইমামসহ শতাধিক ব্যক্তির মাঝে ঈদ উপহার বিতরণ

ভোজ্যতেলের সংকট শিগগির কেটে যাবে: বাণিজ্যমন্ত্রী

  • Update Time : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ২৫৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমলে দেশেও কমবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এছাড়া বাজারে যে তেল পাওয়া যাচ্ছে না, তেলের সংকট- তা শিগগির কেটে যাবে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, অসাধু ব্যবসায়ীরা আগের দামের কিছু তেল লুকিয়ে রেখেছিলেন। দাম বাড়ানোর পরও সেটা তারা বের করছিলেন না। এজন্য সংকট হয়েছে। আমরা পদক্ষেপ নিচ্ছি। বাজারে সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে।

বৃহস্পতিবার (১২ মে) বিকেলে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ‘ভূমি বাংলাদেশ লিমিটেড’ এর উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ভোজ্যতেলের অবৈধ মজুত খুঁজে বের করতে ভোক্তা অধিকারসহ সরকারি বিভিন্ন সংস্থার অভিযান প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, যতক্ষণ তারা (ব্যবসায়ীরা) তেলের সরবরাহ স্বাভাবিক করবেন না, ততক্ষণ বাজারে অভিযান চলবে।

সরকারের নিজস্ব তেল আমদানির কোনো পরিকল্পনা রয়েছে কি না এমন প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, আমরা আশা করছি জুন থেকে টিসিবির মাধ্যমে তেল আমদানি শুরু করতে পারবো।

তেল আমদানিতে শুল্ক আরও কিছুটা প্রত্যাহারের বিষয়ে মন্ত্রী বলেন, সেটা এনবিআরের বিষয়। আমরা প্রয়োজন মনে করলে তাদেরকে শুধু সুপারিশ করতে পারি।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, আমরা এক কোটি পরিবারকে রোজায় তেল দিয়েছিলাম, এটা কনটিনিউ করবো। আর এফবিসিসিআই বলছিল ১৫ দিন পরপর দামটা দেখতে। আমরা এক মাস পরপর দেখি।

এই মুহূর্তে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম কম রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ভারত থেকে ১৩-১৪ টাকা কমে তেল বিক্রি করছি। পাকিস্তান থেকে আমাদের মুদ্রায় প্রায় ৩৬ টাকা কমে বিক্রি করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION