1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফ্রিল্যান্সারদের সব সমস্যা সমাধান করেছি: সালমান এফ রহমান - Bangladesh Khabor
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারত থেকে আসছে ৫ হাজার টন ডিজেল জ্বালানিতে সংকট নেই, তাই দাম বাড়ানোর সিদ্ধান্তও নেই: প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় সরকারি জমিতে মন্দির নির্মাণ, ইউএনও’র কাছে লিখিত অভিযোগের পরও বন্ধ হয়নি কাজ বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী যুক্তরাজ্য ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান নির্বিঘ্ন ঈদ যাত্রা: সড়ক ও রেলপথে শৃঙ্খলা ফেরাতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন কোটালীপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও ৮ নারীকে সম্মাননা প্রদান কুষ্টিয়ায় পেট্রোল পাম্পে হঠাৎ ভিড়, তেল কিনতে দীর্ঘ লাইন প্রবাসীর উদ্যোগে কোটালীপাড়ায় মসজিদের ইমামসহ শতাধিক ব্যক্তির মাঝে ঈদ উপহার বিতরণ

ফ্রিল্যান্সারদের সব সমস্যা সমাধান করেছি: সালমান এফ রহমান

  • Update Time : বুধবার, ১১ মে, ২০২২
  • ২৩২ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: দেশে ফ্রিল্যান্সিংয়ে আয় বাড়ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, আমরা ফ্রিল্যান্সারদের সব সমস্যা সমাধান করেছি। এখন সমস্যার কথা কেউ বলছে না। বর্তমানে ফ্রিল্যান্সাররা ১ বিলিয়ন ডলার আয় করছেন।

বুধবার রাজধানীর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) মাল্টি পারপাস হলে অনুষ্ঠিত ‘আইসিটি ফ্রিল্যান্সিং ইন বাংলাদেশ: প্রেজেন্ট স্ট্যাটাস, চ্যালেঞ্জিং অ্যান্ড অপরচুনিটি’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

সালমান এফ রহমান আরো বলেন, এখন যেভাবে ফ্রিল্যান্সারদের আয় বাড়ছে, দুই থেকে তিন বছরের মধ্যে এটি ২ থেকে ৩ বিলিয়ন ডলার হয়ে যাবে। আমি আশাবাদী ২০২৫-২৬ এ ফ্রিল্যান্সিংয়ে ১০ বিলিয়ন ডলার আয় করতে পারব। আমি মনে করি গার্মেন্ট খাতের পরেই ফ্রিল্যান্সিং খাত হবে।

তিনি বলেন, পোশাক রফতানি খাতে অনেক বেশি অর্ডার আসছে। এ খাতের এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে, মালিকরা শ্রমিক পাচ্ছেন না।

সালমান এফ রহমান বলেন, আপনারা জানেন ফসল ঘরে তোলার সময় শ্রমিক পাওয়া যাচ্ছে না। গতবার প্রধানমন্ত্রীর নির্দেশনায় ছাত্রলীগ ও যুবলীগ কৃষকদের সহায়তা করেছে। আমাদের গ্রামীণ অঞ্চল ইউনিয়ন লেভেলে অনেক উন্নত হচ্ছে। সেখানে ইভেন্ট ম্যানেজমেন্ট, পেটশপ ও বিউটি পার্লার হচ্ছে।

বেকারত্ব প্রসঙ্গে সালমান এফ রহমান বলেন, আনএমপ্লয়মেন্ট কোথায় আছে? যারা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়েছেন তারা এখন বসে সরকারকে বলছে চাকরি দাও। আমার কথা হচ্ছে ভাই আপনারা ডিগ্রি নেয়ার আগে চিন্তা করেন নাই, কী ক্যারিয়ার গড়বেন? যারা চিকিৎসক, ইঞ্জিনিয়ার, অ্যাকাউন্টেন্ট ডিগ্রি নিয়েছে তাদের তো চাকরি পেতে কোনো অসুবিধা হয় না। তারা সহজে চাকরি পেয়ে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION