1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাংলাদেশে চীনের কোনো ঋণের ফাঁদ নেই: রাষ্ট্রদূত - Bangladesh Khabor
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী : মাহদী আমিন বিমানখাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে: মন্ত্রী অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত “সবাই মিলেমিশে খাই” বলা জয়পুরহাটের সেই খাদ্য কর্মকর্তাসহ বরখাস্ত ৩ বাংলাদেশে ভিসা প্রক্রিয়া নিয়ে নতুন প্রস্তাব ভারতীয় সংসদীয় কমিটির বগালেকে পাহাড়ি খাদে দুই পর্যটকের লাশ আমার ‘সব তথ্য ফাঁস’ করে দাও: পাটওয়ারীকে রাশেদ ইয়াবা তৈরির কারখানার সন্ধান মিলল কেরানীগঞ্জে

বাংলাদেশে চীনের কোনো ঋণের ফাঁদ নেই: রাষ্ট্রদূত

  • Update Time : বুধবার, ১১ মে, ২০২২
  • ২৮৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে চীনের কোনো ঋণের ফাঁদে নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লি জিমিং। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বুধবার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান তিনি।

লি জিমিং বলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে অন্য দেশের ঋণের ফাঁদ নিয়ে আমি আলোচনা করেছি। কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে চাই, বাংলাদেশে চীনের কোনো ঋণের ফাঁদ নেই।

চীন থেকে নেয়া ঋণের ফাঁদে পড়বে বাংলাদেশ- বিশেষজ্ঞদের এমন মন্তব্যের প্রেক্ষিতে সম্প্রতি সাংবাদিকদের কাছে আক্ষেপ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা চীন থেকেও বেশি ঋণ জাপান থেকে নিয়েছি, অথচ এটা কেউ বলে না।

বাংলাদেশ ঋণ নেয়ার বিষয়ে সজাগ জানিয়ে ড. মোমেন সে সময় বলেন, বাংলাদেশ ঋণ নিতে খুব সজাগ। যাচাই-বাছাই না করে প্রধানমন্ত্রী কোনো ঋণ নেন না। চীন থেকে আমরা ৫ থেকে ৬ পারসেন্টের মতো নিই। ওটা নিয়ে সবাই মাথা ঘামায়।

এদিকে ড. মোমেনর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জানানো হয়, পররাষ্ট্রমন্ত্রী ও চীনা রাষ্ট্রদূতের বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন, বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা, অবকাঠামোগত উন্নয়ন সহযোগিতা এবং চীনে আটকে পড়া বাংলাদেশি শিক্ষার্থীদের প্রত্যাবর্তনসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION