1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জুনের শেষ দিকে পদ্মাসেতু উদ্বোধন: সেতুমন্ত্রী - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ? প্রশ্ন রাশেদের মহাখালী থেকে বাস ডিপো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ প্রতি ৪ বছরে: অর্থমন্ত্রী সেই ওমরাহযাত্রী মারা গেছে, গভীর শোক ধর্মমন্ত্রীর স্থানীয় নির্বাচন কবে ও আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার প্রশ্ন সোনারগাঁয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে বিশ্বেশ্বর পোদ্দার ভবনের উদ্বোধন  রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৬০ হাজার টাকা জরিমানা মায়ের নিথর দেহ, পলাতক বাবা: যৌতুকের নির্মম বলি শিল্পি, অনিশ্চয়তায় তিন শিশুর ভবিষ্যৎ গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ২

জুনের শেষ দিকে পদ্মাসেতু উদ্বোধন: সেতুমন্ত্রী

  • Update Time : বুধবার, ১১ মে, ২০২২
  • ২৮৮ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী মাসের শেষ দিকে পদ্মা বহুমুখী সেতু উদ্বোধন করার প্রস্তুতি নেয়া হচ্ছে। আগামী জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন সময় দেবেন তখনই পদ্মাসেতু উদ্বোধন করা হবে।

বুধবার বনানী সেতু ভবনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ডসভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, সেতু বিভাগের আওতায় বেশকিছু গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এরমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ অগ্রাধিকার প্রকল্প পদ্মা বহুমুখী সেতু প্রকল্প। পদ্মাসেতুর মূল কাজের বাস্তবায়ন শতকরা ৯৮ ভাগ সম্পন্ন হয়েছে। নদী শাসনের কাজ শতকরা ৯২ ভাগ ও মূল সেতুর কার্পেটিংয়ের কাজ ৯১ ভাগ সম্পন্ন হয়েছে। প্রকল্প কাজের অগ্রগতি শতকরা ৯৩.৫০ ভাগ।

সেতুমন্ত্রী বলেন, সেতু বিভাগের আরেকটি গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। ২ হাজার ৪৫০ মিটার দৈর্ঘ্যের প্রথম টানেল টিউবের গুরুত্বপূর্ণ কাজসমূহ সম্পন্ন হয়েছে। বর্তমানে ঐ টানেল টিউবের মধ্যে অন্যান্য অভ্যন্তরীণ কাঠামো নির্মাণের কাজ চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION